"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

হা রে মন তোরে আর কী বলি
হা রে মন তোরে আর কী বলি
  • Sub Title: পেয়ে ধন সে ধন হারালি

হা রে মন তোরে আর কী বলি।
পেয়ে ধন সে ধন হারালি।।

মহাজনের ধন এনে
ছড়ালি রে উলুবনে
ও তোর কী হবে নিকাশের দিনে
সে ভাবনা কই ভাবিলি।।

সই করিয়ে পুঁজি তখন
আনলি রে তিন রতি এক মন
তোর ব্যাপার করা যেমন তেমন
আসলে খাদ লাগালি।।

করলি ভাল বেচাকেনা
চিনলে নে রে রাঙ কি সোনা
অধীন লালন বলে মন-রসনা
কেন সাধুর হাটে এলি।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

 সাধন বিফল বরজখ বিনে
সাধন বিফল বরজখ বিনে

সাধন বিফল বরজখ বিনে

  • Sub Title: এখানে সেখানে বরজখ মূল ঠিকানা
শিরনি খাওয়ার লোভ যার আছে
শিরনি খাওয়ার লোভ যার আছে

শিরনি খাওয়ার লোভ যার আছে

  • Sub Title: সে কি চেনে মানুষরতন দরগাতলায় মন মজেছে
সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না

সময় গেলে সাধন হবে না - সময়

  • Sub Title: দিন থাকিতে দিনের সাধন কেন করলে না

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated