ভবপারে যাবি কিরে গুরুর চরণ স্মরণ কর আগে।
পিতৃধন তোর নিল চোরে পারে যাবি কোন রাগে।।আছে ঘাটে যার রাজা সেই তো তার প্রজা
কর সাব্যস্ত করে আগে সাজাও গে ডিঙ্গে
নইলে পড়বে ধোঁকা সারবে দফা
মৃণালের দুইভাগে।।আগে মৃণালের কোণে ভেবে দেখ নয়নে
ধনীর ভারা যাচ্ছে মারা পড়ে সেই ভাগে
কত নায়ের মাঝি হারায়ে পুঁজি
কলকলে নদীর ঘোরপাকে।।সিরাজ সাঁই বলে রে লালন, স্বরূপ রূপে দিলে নয়ন
পার হয়ে যাবি তখন, পলাবে শমন ভেগে
পারবি নে সাধন বিনে সেই ত্রিপিনে
ভুগি মনে ভবের ভোগে।।
ভবপারে যাবি কিরে গুরুর চরণ স্মরণ কর আগে
- Sub Title: পিতৃধন তোর নিল চোরে পারে যাবি কোন রাগে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 187
More information on this topic
লালন গীতি এর নতুন প্রবন্ধ
প্রেম জান না প্রেমের হাটে বোলাবোলা
- Sub Title: ও তার কথায় দেখি ব্রহ্ম-আলাপ
শুদ্ধপ্রেমের প্রেমিক মানুষ যে জন হয়
- Sub Title: মুখে কথা কউক বা না কউক
যে জানে ফানার ফিকির সেই জানে ফকিরী
- Sub Title: ফকির হয় কি করলে নাম জিকির
মেরাজের কথা শুধুই কারে
- Sub Title: নবীজী আর নিরূপ খোদা
ভজ মুর্শিদের কদম এই বেলা
- Sub Title: চার পেয়ালা হৃৎকমলা
ডুবে দেখ প্রেম-নদীর জলে
- Sub Title: মীনরূপে সাঁই খেলে
মন আমার কিছার গৌরব করছ ভবে
- Sub Title: দেখ না রে সব হাওয়ার খেলা
নবী একি আইন করলেন জারী
- Sub Title: পাছে মারা যায় আইন তাই ভেবে মরি
সাঁইর লীলা বুঝবি ক্ষ্যাপা কেমন করে
- Sub Title: লীলার যার নাইরে সীমা কোন সময় কোন রুপ সে ধরে
এক অজান মানুষ ফিরসে দেশে
- Sub Title: তাঁরে চিনতে হয়
আর কি আসবে সেই গৌরচাঁদ এই নদীয়ায়
- Sub Title: সে-চাঁদ দেখলে গো সখি তাপিত প্রাণ শীতল হয়
ও মন, যে যা ভাবে সেই রূপ সে হয়
- Sub Title: সে হয়
বাংলা
English