মারুফত কারে বলে জান
মন
যদি করতে চাও খোদার ভজনা।।দলিলে তাই জানা গেল
এক নবী সৃষ্টি পাইল
একিনের গাছ ছিল যখন।।গাছে এক ময়ার হইল
ফকিরের গুণ পাইল
না দিল সেই পুস্পের আকার
ঘাম হইল সৃষ্টির কারণ।
সত্য যে শরীয়তে
হক বল সেই হকীকতে
তরীকতে কয় সাধন।।মারুফতে এবাদত করা
হইতে হবে জ্যান্তে মরা
তাই লালন কয়, [অধর ধরা]
সে বড় কঠিনের ধন।।————
৩৪৪. হারামণি, ৫ম খণ্ড, পৃ. ১০৩-০৪
গানটিতে স্তবকের চরণ
সংখ্যার সমতা নেই; উপরন্তু একটি অতিরিক্ত স্তবকও আছে। ২য় স্তবকের ৩য় চরণটি অন্ত্যমিলের
স্বার্থে “সেই পুষ্পের আকার না দিল” হতে পারে। ভনিতায় বন্ধনের পদ গুচ্ছ ছন্দের কারণেই
সংযোজিত হয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস, লালন এরূপ ক্রটিপূর্ণ গান রচনা করেননি।
মারুফত কারে বলে জান মন
- Sub Title: মন
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 142
More information on this topic
লালন গীতি এর নতুন প্রবন্ধ
আদমে আহমদ এসে নবী নাম সে জানালে
- Sub Title: সে জানালে
দেখবি যদি সোনার মানুষ দেখে যারে মন পাগলা
- Sub Title: অষ্টাঙ্গ গোলাপি বর্ণ পূর্ণ কায়া ষোল কলা
সে-প্রেম জানে কি সবাই
- Sub Title: যে-প্রেমে সেই লীলাখেলা ব্রজগোপীর আশ্রয়
তিন পাগলে হলো মেলা নদে এসে
- Sub Title: তোরা কেউ যাস নে ও পাগলের কাছে
আমি কি দোষ দিব কারে রে
- Sub Title: আপন মনের দোষে পল্লেম ফেরে রে
নিচে পদ্ম উদয় জগৎময়
- Sub Title: আসমানে যার চাঁদ-চকোরা কেমন করে যুগল হয়
অবোধ মন রে তোমার হলো না দিশে
- Sub Title: এবার মানুষের করণ হবে কিসে
সমুদ্রের কিনারায় থেকে জল বিনে চাতকী মলো
- Sub Title: হায় রে বিধি ওরে বিধি তোর মনে কি ইহাই ছিল
শূন্যেতে এক আজব বৃক্ষ দেখতে পাই
- Sub Title: আড়ে দীঘে কত হবে কল্পনা করবা সাধ্য নাই
রবে না এ ধন
- Sub Title: মন আমার গেল জানা
দেখো আজগুবি এক ফুল ফুটেছে
- Sub Title: ক্ষণে ক্ষণে মুদিত হয়
বাংলা
English