শূন্যেতে এক আজব বৃক্ষ দেখতে পাই।
আড়ে দীঘে কত হবে কল্পনা করবা সাধ্য নাই।।সেই বৃক্ষের দুই অপূর্ব ডাল
তার এক ডালে প্রেম আর এক ডালে কাল
চার যুগেতে আছে সে ফুল
নাই টলাটল রতিময়।।বলবো কীসে বৃক্ষের কথা
ফুলে মধু ফলে সুধা
এমন বৃক্ষ মানে যেবা
তার বলিহারি যায়।।বিনা বীজে সেই যে বৃক্ষ
ত্রিজগতের উপলক্ষ
শাস্ত্রেতে আছে ঐক্য
লালন ভেবে বলে তায়।।
শূন্যেতে এক আজব বৃক্ষ দেখতে পাই
- Sub Title: আড়ে দীঘে কত হবে কল্পনা করবা সাধ্য নাই
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 151
More information on this topic
লালন গীতি এর নতুন প্রবন্ধ
জ্যান্তে মরা প্রেম সাধন পারবি তোরা
- Sub Title: যে প্রেমে কিশোর-কিশোরী হয়েছে হারা
কি শোভা দ্বি-দলময়
- Sub Title: মন-মোহিনী রূপ ঝলক দেয়া
গুরু যার কাণ্ডারী ভবে
- Sub Title: সেই অনায়াসে হবে পার
তোমার ঠিকের ঘরে ভুল পড়েছে মন
- Sub Title: কিসে চিনবিরে মানুষ রতন
নবি মেরাজ হতে এলেন ঘুরে, বলে না ভেদ কারো তরে
- Sub Title: শুনে আলী কহিছে তখন, দেখে এলেন আল্লা কেমন
আমি কার ছায়ায় দাঁড়াই বলো
- Sub Title: হায়রে বিধি মোর কপালে কি ইহাই ছিলো
কারে শুধাবোরে মর্মকথা কে বলবে আমায়
- Sub Title: আকার কি নিরাকার খোদে সেই দয়াময়
গুরু বস্তু চিনে নে না
- Sub Title: অপারের কাণ্ডারি গুরু
আমার ঘর খানায় কে বিরাজ করে
- Sub Title: জনম ভরে একদিনও তারে দেখলাম না রে
না ছিল আসমান জমিন পবনপানি
- Sub Title: সাঁই তখন নিরাকারে
সপ্ততালা ভেদ করিলে হাওয়ার ঘরে যাওয়া যায়
- Sub Title: হাওয়ার ঘরে গেলে পরে অধর মানুষ ধরা যায়
সে যারে বোঝায় সেই বোঝে
- Sub Title: সেই বোঝে
বাংলা
English