মুর্শিদের ঠাঁই নে নারে তার ভেদ বুঝে।
এ দুনিয়ার ছিনায় ছিনায়
কী ভেদ নবি বিলিয়েছে।।ছিনার ভেদ ছিনায় ছিনায়
সফিনার ভেদ সফিনায়।
যে পথে যার মন হলো ভাই
সেই সেভাবে দাঁড়িয়েছে।।কুতর্ক আর কুস্বভাবী
তারে ভেদ বলেনাই নবি।
ভেদের ঘরে দিয়ে চাবি
শরা মতে বুঝিয়েছে।।নেকতন বান্দারা যত
ভেদ পেলে আউলিয়া হতো।
নাদানেরা শূল যাচিত
মনসুর তার সাবুদ আছে।।তফসির হোসাইনি যার নাম
তাই ঢুঁরে পাই মসনবি কালাম।
ভেদ ইশারায় লিখা তামাম
লালন বলে নাই নিজে।।
মুর্শিদের ঠাঁই নে নারে তার ভেদ বুঝে
- Sub Title: এ দুনিয়ার ছিনায় ছিনায়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 158
More information on this topic
লালন গীতি এর নতুন প্রবন্ধ
এমন সৌভাগ্য আমার কবে হবে
- Sub Title: দয়াল চাঁদ আসিয়ে মোরে পার করে নিবে
ধর্ম-বাজার মিলাইছে নিরঞ্জনে
- Sub Title: কানা চোরে চুরি করে
কাশী কি মক্কায় যাবি যে মন চলরে যাই
- Sub Title: দোটানাতে ঘুরলে পথে সন্ধ্যে বেলায় উপায় নাই
মানুষ ধরোরে নিহারে
- Sub Title: উহার মন নয়নে
ডুবে দেখ দেখি মন কীরূপ লীলাময়
- Sub Title: আকাশ-পাতাল খুঁজিস যারে এই দেহে সে রয়
মন রে দিনের ভাব যেই ধারা
- Sub Title: শুনলে রে জীবন অমনি হয় সারা
রাছুলকে তা চিনতে নারে
- Sub Title: রাছুল পয়দা হলেন আল্লার নূরে
শুদ্ধপ্রেমের প্রেমিক মানুষ যে জন হয়
- Sub Title: মুখে কথা কউক বা না কউক
আর আমারে মারিস নে মা
- Sub Title: বলি মা তোর চরণ ধরে ননী চুরি আর করবো না
আজগবি বৈরাগ্য লীলা দেখতে পাই
- Sub Title: হাত বানানো চুল দাড়ি জট
ভবে এসে রঙ্গরসে
- Sub Title: বিফলেতে জনম গেল
ষড়-রসিক বিনে কেবা তারে চেনে যার নাম অধরা
- Sub Title: শাক্ত-শৈব বুঝে, যেরূপে যে মজে বৈষ্ণবের বিষ্ণুরূপ নেহারা
বাংলা
English