"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

ডুবে দেখ দেখি মন কীরূপ লীলাময়
ডুবে দেখ দেখি মন কীরূপ লীলাময়
  • Sub Title: আকাশ-পাতাল খুঁজিস যারে এই দেহে সে রয়

ডুবে দেখ দেখি মন কীরূপ লীলাময়।
আকাশ-পাতাল খুঁজিস যারে এই দেহে সে রয়।।

শুনতে পাই চার কারের আগে
আশ্রয় করেছিল রাগে
সে বেশে অটলরূপ ঝেঁপে
মানুষ-লীলা জগতে দেখায়।।

লামে আলেফ লুকায় যেমন
মানুষে সাই আছে তেমন
তা নইলে কি সব নূরীতন
আদম-তনে সেজদা জানায়।।

আহাতে আহাম্মদ হ’ল
মানুষে সাই জন্ম নিল
লালন মহা ফ্যারে প’লো
সিরাজ সাইর অন্ত না পাওয়ায়।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

বলি সব আমার আমার
বলি সব আমার আমার

বলি সব আমার আমার

  • Sub Title: কে আমি তাই চিনলাম না
আয় দেখে যা নতুন ভাব এনে গোরা
আয় দেখে যা নতুন ভাব এনে গোরা

আয় দেখে যা নতুন ভাব এনে গোরা

  • Sub Title: মুড়িয়ে মাথা গলে কাঁথা কটিতে কৌপিন পরা

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated