নজরুল সঙ্গীত
নজরুলগীতি বা নজরুল সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ইসলাম লিখিত গান। তাঁর সীমিত কর্মজীবনে তিনি ৪,০০০-এরও বেশি গান রচনা করেছেন। পৃথিবীর কোনো ভাষায় একক হাতে এত বেশি সংখ্যক গান রচনার উদাহরণ নেই। এসকল গানের বড় একটি অংশ তাঁরই সুরারোপিত। তাঁর রচিত চল্ চল্ চল্, ঊর্ধগগনে বাজে মাদল বাংলাদেশের রণসংগীত। তাঁর কিছু গান জীবদ্দশায় গ্রন্থাকারে সংকলিত হয়েছিল যার মধ্যে রয়েছে গানের মালা, গুল বাগিচা, গীতি শতদল, বুলবুল ইত্যাদি। পরবর্তীকালে আরো গান সংগ্রন্থিত হয়েছে। তবে তিনি প্রায়শ তাৎক্ষণিকভাবে লিখতেন; একারণে অনুমান করা হয় প্রয়োজনীয় সংরক্ষণের অভাবে বহু গান হারিয়ে গেছে।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 17
ফিরি পথে পথে মজনুঁ দিওয়ানা হয়ে।
বুকে মোর এয়্ খোদা তোমারি এশ্ক্ লয়ে।।
তোমার নামের তসবীহ লয়ে ফিরি গলে,
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 15
ভুবন-জয়ী তোরা কি হায়, সেই মুসলমান।
খোদার রাহে আনল যারা দুনিয়া না-ফরমান।।
এশিয়া য়ুরোপ আফ্রিকাতে যাহাদের তকবীর
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 19
বাজিছে দামামা, বাঁধ রে আমামা
শির উঁচু করি মুসলমান।
দাওত এসেছে নয়া জমানার
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 14
খোদার হবিব হলেন নাজেল
খোদার ঘর ওই কাবার পাশে।
ঝুঁকে পড়ে আর্শ কুর্শী,
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 13
মরহাবা সৈয়দে মক্কি মদনি আল-আরবী।
বাদশারও বাদশাহ নবিদের রাজা নবী।।
ছিলে মিশে আহাদে, আসিলে আহমদ হয়ে,
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 11
মোহাম্মদ মুস্তাফা সাল্লেআলা,
তুমি বাদশারও বাদশাহ কমলিওয়ালা।।
পাপে-তাপে পূর্ণ আঁধার দুনিয়া
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 16
তোমারি প্রকাশ মহান এ নিখিল দুনিয়া জাহান।
তোমারি জ্যোতিতে রওশন নিশিদিন জমিন ও আশমান।।
নিভিল কোটি তপন চাঁদ খুঁজিয়া তোমারে প্রভু,
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 16
গুল-বাগিচায় নৌ-বাহারের মরসুম। যৌবনের এই গুল-বাগিচার বুলবুলি, গোলাপ, চম্পা, চামেলি, ভ্রমর, প্রজাপতি, নহর, লতাকুঞ্জ, শারাব, সাকিচির- তাজা। এখানে চির-বসন্ত বিরাজিত। সাকির হাতে শিরাজির পেয়ালা, কবির বুকে দিল্রুবা, রবাব বেণু, আর গজল-গানের দীওয়ান। এই গুলিস্তানের কবি চির-তরুণ, চির-কিশোর। কবির অঙ্গে হেলান দিয়ে লীলায়িত-দেহা কবির মানসী প্রিয়া। ফিরোজা রং-এর ওড়না, গোধূলি-রঙের পেশোয়াজ-পরা সুর্মামাখা ডাগর চোখে তার বিকশিত প্রেমের নিলাজ আকুতি। এই শীর্ণা তন্বী কবি-প্রিয়ার হাতে মৌন বীণা, অধরে অভিমান, পায়ের কাছে পড়ে গোলাপকুঁড়ির গুচ্ছ। চঞ্চল কবিকে তার বিশ্বাস নেই, কোনো প্রেমের বন্ধনে যেন এই চঞ্চলকে বাঁধা যায় না। এই আনন্দ-বিলাসী প্রজাপতিটাকে সে তার কিঙ্খারের বক্ষ-আস্তরণে দিবানিশি লুকিয়ে রাখতে চায়,- প্রতি মুহূর্তেই হারাই-হারাই ভয়ে তার প্রেম চকিত, বেদনা-বিহ্বল। আকাশে চাঁদ-পৃথিবীর বুলবুলিস্তানে কবি-কাউকেই ধরা যায় না।
কবি ভাবেন-যৌবন আর ফুল সকালে ফুটে সন্ধ্যায় যায় ঝরে। ফুলের মালাকে মিলন-রাতের শেষে স্রোতে ফেলে দিতে হয়। -এই তার নিয়তি।
প্রতি মুহুর্তের আনন্দকে স্বীকার করে নিতে হয় তার উদ্ভবের শুভ মুহুর্তে। এ লগ্ন বয়ে গেলে-আর তা ফিরে আসে না। তাই সে হাতের ফুলকে কখন অভিনন্দিত করে, তখন না-ফোটা গোলাপের জন্য সে কাঁদে। যে ফুল ঝরে গেল, সেই মৃত ফুলের শবকে ধরে সে অতীতের শ্মশানে কঁদে না।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 17
কবির কাব্যলক্ষ্মী আনমনে কপোলে ঝুম্কো-চাপার পরশ বুলাতে বুলাতে গোলাপ-লতার বুলবুলির পানে চেয়ে থাকে। বাহিরে-পাওয়ার ব্যর্থতা তার মনে তোলে অশান্তির ঝড়। তাই সে তার সুন্দরের বিগ্রহ অন্তর-দেউলে প্রতিষ্ঠিত করে আনন্দ পেতে চায়। বাহিরের সুন্দর ঘুরে বেড়ায় বাহির-ভুবনে; অন্তরের সুন্দরের চরণ নেই-নিশ্চরণ চারণকে বাঁধবার এই বোধ হয় সহজতম উপায়। তাই সে তার সুন্দরের অনুনয়ের বিনিময়ে গেয়ে ওঠে-
মন দিয়ে যে দেখি তোমায়
তাই দেখিনে নয়ন দিয়ে।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 16
কবি আর তাঁর মানসী দ্রাক্ষা-কুঞ্জে চোখে চোখে কথা কয়; সুরে সুরে মনের ভাবের মালা গাঁথে-এ ওর গলায় দেয়; আর সাকি পরিবেশন করে তাদের আনন্দের শিরাজি। তার আপন হৃদয়-পেয়ালা থাকে শুন্য, তাকে মুখ-ভরা হাসি নিয়ে তাদের বাসি হৃদয়কে সঞ্জীবনী-সুধা দিয়ে জীবন্ত করতে হয়। ও যেন ব্রজের ললিতা। রাধা-কৃষ্ণের মিলন ঘটিয়ে তিনি তাঁর উপবাসী মনের প্রসাদ পান। তাই সাকির তৃষিত-আত্মা যে-গান গেয়ে ওঠে, তারই ভাষা ফুটে ওঠে কবির রবাবে।
(যবে) আঁখিতে আঁখিতে ওরা কহে কথা
দু’টি বনের পাখি।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 15
ফুল-চোর বুল্বুল্ কেবলই গুঞ্জন-গানে গুল-বাগিচা প্রতিধ্বনিত করে তোলে। তার নিবেদনের বাণী যেমন অশান্ত, তেমনি মধুর, তেমনি ব্যাকুল। তার স্তব্ধ গানের সুর দখিন হাওয়ার বুকে আবর্ত তোলে, সে যেন ফাগুন-মাসের ঘূর্ণি-হাওয়া। কবিতার উদাসীনা ধরা-না-দেওয়া প্রিয়ার শ্রবণে কেবলই গানের দুল্ দুল্তে থাকে-
মোর প্রিয়া হবে, এসো রাণী, দেব
খোঁপায় তারার ফুল।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 19
সাকি! বুল্বুলি কেন কাঁদে গুল্-বাগিচায়।
ও কি মধু যাচে, কেন আসে না কাছে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 18
বহু-রস-পিয়াসি বৈচিত্র্য-বিলাসী কবি-মন যায় সাকির পাশে। তার না-বলা বাণী সে যেন তার অতীন্দ্রিয় শ্রবণ দিয়ে শুন্তে পায়।
প্রেমের কণ্টক-বিদ্ধ কবি সাকির দ্বারে গিয়ে ফিরে আসে। মুক্তপক্ষ মুক্ত আকাশের পাখিকে ডাকে নীড়ের মায়া। গুল-বাগের ছায়া-কুঞ্জে প্রেমের যে শান্ত নীড় রচেছে কবি-মানসী, তার মায়া মুক্তপক্ষের পাখা কণ্টক-বিদ্ধ করেছে-বহুরূপের পিয়াসি-চিত্ত এক-রূপে আত্মস্থ হয়ে আজ শান্তি পেতে চায়। সাকি গুল-বাগিচার বুলবুলের হৃদয়ের প্রসাদ হৃদয়ে অনুভব করে। ভীরু কবিকে উদ্দেশ করে সে গেয়ে
ওঠে-
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 15
ভারতের অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীত কলা-বিদ
আমার গানের ওস্তাদ
জমীরউদ্দিন খান সাহেবের
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 12
ভালোবাসার ছলে আমায়
তোমার নামে গান গাওয়ালে।
চাঁদের মতন সুদূর থেকে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 12
কে নিবি ফুল, কে নিবি ফুল।
টগর যূথী, বেলা মালতী
চাঁপা গোলাব বকুল।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 19
পেয়ে আমি হারিয়েছি গো
আমার বুকের হারামণি।
গানের প্রদীপ জ্বেলে তারেই
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 16
সখি বাঁধো লো বাঁধো লো ঝুলনিয়া।
নামিল মেঘলা মোর বাদরিয়া।।
চলো কদম তমাল তলে গাহি কাজরিয়া
বাংলা
English