সখি বাঁধো লো বাঁধো লো ঝুলনিয়া।
নামিল মেঘলা মোর বাদরিয়া।।
চলো কদম তমাল তলে গাহি কাজরিয়াচলো লো গোরী শ্যামলিয়া।।
বাদল-পরিরা নাচে গগন-আঙিনায়,
ঝমাঝম বৃষ্টি-নূপুর পায়
শোনো ঝমঝম বৃষ্টি নূপুর পায়।
এ হিয়া মেঘ হেরিয়া ওঠে মাতিয়া।।মেঘ-বেণীতে বেঁধে বিজলী-জরিন ফিতা
গাহিব দুলে দুলে শাওন-গীতি কবিতা,
শুনিব বঁধূর বাঁশি বন-হরিণী চকিতা,
দয়িত-বুকে হব বাদল-রাতে দয়িতা।
পর মেঘ-নীল শাড়ি ধানী-রঙের চুনরিয়া,
কাজলে মাজি লহো আঁখিয়া।।
সখি বাঁধো লো বাঁধো লো ঝুলনিয়া
- Sub Title: নামিল মেঘলা মোর বাদরিয়া
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 75
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
কলঙ্ক আর জ্যোৎস্নায়-মেশা তুমি সুন্দর চাঁদ
- Sub Title: তুমি সুন্দর চাঁদ
ঐ জলকে চলে লো কার ঝিয়ারী
- Sub Title: রূপ চাপে না তার নীল শাড়ি॥
রুমঝুম্ রুমঝুম্ রুমঝুম্ ঝুম্ঝুম্
- Sub Title: ঝুম্ ঝুম্ নূপুর বাজে
ঢলঢল তব নয়ন-কমল
- Sub Title: কাজল তোমারেই সাজে
কার মঞ্জীর রিনিঝিনি বাজে-চিনি চিনি
- Sub Title: প্রাণের মাঝে সদা বাজে তারি রাগিণী-
দেখে যা তোরা নদিয়ায়
- Sub Title: গোরার রূপে এল ব্রজের শ্যামরায়
নিরালা কানন-পথে কে তুমি চল একেলা
- Sub Title: দুধারে চরণ-পাতে ফুটায়ে ফুলের মেলা
আমি নহি বিদেশিনী
- Sub Title: (ঐ) ঝিলের ঝিনুক বিলের শালুক ছিল মোর সঙ্গিনী
কোন কুসুমে তোমায় আমি
- Sub Title: পূজিব নাথ বলো বলো
আমায় নহে গো ভালবাস শুধু
- Sub Title: বনের পাখিরে কে চিনে রাখে গান হলে অবসান
নব কিশলয় -রাঙা শয্যা পাতিয়া
- Sub Title: বালিকা-কুঁড়ির মালিকা গাঁথিয়া
বাংলা
English 