আজি দোল-পূর্ণিমাতে দুলবি তোরা আয়।
দখিনার দোল্ লেগেছে দোলন্-চাঁপায়।।
দোলে আজ দোল্-ফাগুনেফুল-বাণ আঁখির তূণে,
দুলে আজ বিধুর হিয়া মধুর ব্যথায়।।দুলে আজ শিথিল বেণী, দুলে বধূর মেখলা,
দুলে গো মালার পলা জড়াতে বঁধুর গলা!
মাধবীর দোলন্-লতায়
দোয়েলা দোল্ খেয়ে যায়,
দুলে যায় হল্দে পাখি সোঁদাল-শাখায়।।বিরহ-শীর্ণা নদীর আজিকে আঁখির কূলে
ভরে জল কানায় কানায় জোয়ারে উঠ্ল দুলে।
দুলে বসন্ত-রানি
কুসুমিতা বনানী
পলাশ রঙন দোলে নোটন-খোঁপায়।।দোলে হিন্দোল-দোলায় ধরণী শ্যাম-পিয়ারী,
দুলিছে গ্রহ-তারা আলোক-গোপ-ঝিয়ারি।
নীলিমার কোলে বসি
দুলে কলঙ্কী-শশী,
দোলে ফুল-উর্বশী ফুল-দোলায়।।
আজি দোল-পূর্ণিমাতে দুলবি তোরা আয়
- Sub Title: দখিনার দোল্ লেগেছে দোলন্-চাঁপায়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 3
বাউল গান এর নতুন প্রবন্ধ
তুমি বা কার কে বা তোমার এই সংসারে - ভব সংসার
- Sub Title: মিছে মায়ায় মজিয়ে মন কি করো রে
শ্যামের প্ৰেয়সী বিনোদী রাই
- Sub Title: হৃদয় বিদারে তোর মুখ চাই
কাজ নাই আমার দেখে দশা
- Sub Title: ব্রজের যতো ভালবাসা
এই মহামায়া যুগল মালা
- Sub Title: লীলা ব্ৰজপুরে
হতে চাও হুজরের দাসী
- Sub Title: মনে গিল্লাত পোরা রাশি রাশি
একবার তোরা মা বলিয়া ডাক
- Sub Title: হিমাদ্রিপাষাণ কেঁদে গলে যাক- মুখ তুলে আজি চাহো রে
রে বন্ধু কানাই কালিয়া
- Sub Title: হাতে লও মোহন বাঁশি ভব জ্বালা ছাড়িয়া
দেখলো সজনী চাঁদনি রজনী
- Sub Title: সমুজল যমুনা গাওত গান
ব্রজগোপী খেলে হোরি
- Sub Title: খেলে আনন্দ নবঘন শ্যাম-সাথে
রূপ দেখিলাম জলের ঘাটে
- Sub Title: সোনার অঙ্গ মলিন আমার হইল গো চিন্তায় ধু
শ্যাম জানি কই রইল গো
- Sub Title: শ্যামরূপে মন নিল প্ৰাণ নিল
জুঁই-কুঞ্জে বন-ভোমরা কেন গুঞ্জে গুনগুন
- Sub Title: প্রেম-ঝর্নার মধু-মঞ্জুরি বাজে বক্ষে রুনুঝুন
বাংলা
English 
Comments