“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ও তুই কারে দেখে ঘোমটা দিলি
ও তুই কারে দেখে ঘোমটা দিলি
  • Sub Title: নতুন বউ বল্ গো —

ও তুই কারে দেখে ঘোমটা দিলি
নতুন বউ বল্ গো —
তুই উঠলি রেঙে’ যেন পাকা

কামরাঙ্গার ফল গো॥

তোর মন আইঢাই কি দেখে কে জানে
তুই চুন বলে দিস হলুদ বাটা পানে
তুই লাল নটে শাক ভেবে কুটিস শাড়ির আঁচল গো॥

তুই এ-ঘর যেতে ও ঘরে যাস পায়ে বাধে পা
বউ তোর রঙ্গ দেখে হাসছে ননদ্-জা।

তুই দিন থাকিতে পিদিম জ্বালিস ঘরে
ওলো রাত আসিবে আরো অনেক পরে
কেন ভাতের হাঁড়ি মনে ক’রে উনুনে দিস জল গো॥

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

স্যখিরি দেখেতো বাগমে কামিনী
স্যখিরি দেখেতো বাগমে কামিনী

স্যখিরি দেখেতো বাগমে কামিনী

  • Sub Title: জুঁহি চাম্বেলী কি ক্যয়সী বাহার হ্যায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন