“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

এল ফুল-দোল ওরে এল ফুল-দোল
এল ফুল-দোল ওরে এল ফুল-দোল
  • Sub Title: আনো রঙ-ঝারি

এল ফুল-দোল ওরে এল ফুল-দোল
আনো রঙ-ঝারি।
পলাশ-মঞ্জরি পরি অলকে

এসো গোপ-নারী।।

ঝরিছে আকাশে রঙের ঝরনা,
শ্যামা ধরণি হল আবির-বরনা,
ত্যজি গৃহ-কাজ এসো চল-চরণা
ডাকে গিরিধারী।।

পরাগ-আবির হানে বনবালা
সুরের পিচকারি হানিছে কুহু,
রঙিন স্বপন ঝরে রাতের ঘুমে
অনুরাগ-রঙ ঝরে মনে মুহুমুহু।

রাঙে গিরি-মল্লিকা রঙিন বর্ণে,
রাতের আঁচল ভরে জোছনার স্বর্ণে,
কুলের কালি সখী দেবে ধুয়ে
রাঙা পিচকারি।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ঐ শুনো বংশী ঘাটে
ঐ শুনো বংশী ঘাটে

ঐ শুনো বংশী ঘাটে

  • Sub Title: শুনি বংশীধ্বনি কুলকামিনী আমরা উন্মাদিনীর মত হই চি
চাঁদের মতো নীরবে এসো প্রিয়
চাঁদের মতো নীরবে এসো প্রিয়

চাঁদের মতো নীরবে এসো প্রিয়

  • Sub Title: ঘুম হয়ে পরশ দিও হে প্রিয় নয়ন-পাতে॥
ভাবের উদয় যেদিন হবে
ভাবের উদয় যেদিন হবে

ভাবের উদয় যেদিন হবে

  • Sub Title: হৃদকমলে সে রূপ ঝলক দিবে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন