এত কথা কি গো কহিতে জানে
চঞ্চল ঐ আঁখি।
নীরব ভাষায় কি যে কয়ে যায়ও সে মনের বনের পাখী-
চঞ্চল ঐ আঁখি।।মুদিত কমলে ভ্রমরেরি প্রায়
বন্দি হইয়া কাঁদিয়া বেড়ায়,
চাহিয়া চাহিয়া মিনতি জানায়
সুনীল আকাশে ডাকি-
চঞ্চল ঐ আঁখি।।বুঝিতে পারি না ও-আঁখির ভাষা
জলে ডুবে তবু মেটে না পিয়াসা,
আদর সোহাগ প্রেম ভালোবাসা
অভিমান মাখামাখি।।মানস-সায়রে মরলেরি প্রায়
গহন সলিলে ভেসে ভেসে চায়।
আমার হিয়ার নিভৃত ব্যথায়
সাধ যায় ধরে রাখি।
চঞ্চল ঐ আখি।।
এত কথা কি গো কহিতে জানে
- Sub Title: চঞ্চল ঐ আঁখি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 57
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
রেশমি রুমালে কবরী বাঁধি
- Sub Title: নাচিছে আরবি নটিনী বাঁদি
সাপুড়িয়া রে! বাজাও বাজাও
- Sub Title: সাপ-খেলানোর বাঁশি!
কোন্ মরমীর মরম-ব্যথা আমার বুকে বেদনা হানে
- Sub Title: জানি গো সেও জানেই জানে
ল্যাবেন্ডিশ বাহিনীর বিজাতীয় সঙ্গীত
- Sub Title: অরাজক এই ভারত-মাঠে হে আমরা উদ্মো ষাঁড়
এলো রমজানেরি চাঁদ এবার দুনিয়াদারি ভোল
- Sub Title: সারা বরষ ছিলি গাফেল এবার আঁখি খোল
যত নাহি পাই দেবতা তোমায়
- Sub Title: তত কাঁদি আর পূঁজি
রিম ঝিম রিম ঝিম ঝিম ঘন দেয়া বরষে
- Sub Title: কাজরী নাচিয়া চল পুরনারী হরষে
আজকে দেখি হিংসা-মদের মত্ত বারণ-রণে
- Sub Title: জাগ্ছে শুধু মৃণাল-কাঁটা আমার কমল-বনে
যাই গো চলে যাই না-দেখা লোকে
- Sub Title: জানিতে চির অজানায়
মোর স্বপনে যেন বাজিয়েছিলে করুণ রাগিণী
- Sub Title: হে রূপকুমার ঘুমিয়েছিলাম সেদিন জাগিনি
ইয়া মোহাম্মদ বেহেশত হতে
- Sub Title: খোদায় পাওয়ার পথ দেখাও
আজ নিশীথে অভিসার তোমারি পথে প্রিয়তম
- Sub Title: প্রিয়তম!
বাংলা
English 