“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কালো জল ঢালিতে সই
কালো জল ঢালিতে সই
  • Sub Title: কালো মেঘ দেখে শাওনে সই পড়্ল মনে কালো বরণে॥

কালো জল ঢালিতে সই চিকন কালারে পড়ে মনে।
কালো মেঘ দেখে শাওনে সই পড়্ল মনে কালো বরণে॥
কালো জলে দীঘির বুকে

কালায় দেখি নীল-শালুকে
(আমি) চম্কে উঠি, ডাকে যখন কালো কোকিল বনে॥

কল্মিলতার চিকন পাতায় দেখি আমার শ্যামে লো
পিয়া ভেবে দাঁড়াই গিয়ে পিয়াল গাছের বামে লো।
উড়ে গেলে দোয়েল পাখী
ভাবি কালার কালো আঁখি
আমি নীল শাড়ি পরিতে নারি কালারি কারণে লো কালারি কারণে॥

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন