বাজ্ল কি রে ভোরের সানাই
নিদ্-মহলার আঁধার-পুরে
শুন্ছি আজান গগন-তলেআঁধার-রাতের মিনার-চূড়ে॥
সরাই-খানার্ যাত্রীরা কি
‘বন্ধু জাগো’ উঠ্ল হাঁকি?
নীড় ছেড়ে ঐ প্রভাত-পাখী
গুলিস্তানে চল্ল উড়ে’॥তীর্থ-পথিক দেশ-বিদেশের
আর্ফাতে আজ জুট্ল কি ফের,
‘লা শরীক আল্লাহু’ মন্ত্রের
নাম্ল কি বান পাহাড় ‘তূরে’॥আজকে আবার কা’বার পথে
ভিড় জমেছে প্রভাত হ’তে
নামল কি ফের্ হাজার স্রোতে
‘হেরার’ জ্যোতি জগৎ জুড়ে॥আবার ‘খালেদ’ ‘তারেক’ ‘মুসা’
আনল কি খুন-রঙীন ভূষা,
আস্ল ছুটে’ হাসীন ঊষা
নও-বেলালের শিঁরিন সুরে॥
বাজল কি রে ভোরের সানাই
- Sub Title: নিদ্-মহলার আঁধার-পুরে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 57
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
মন কার কথা ভেবে এমন উদাস করে
- Sub Title: দেখেছি ভোরবেলাতে স্বপ্নে কারে
ছড়ায়ে বৃষ্টির বেল-ফুল
- Sub Title: ঝরায়ে দোলন-চাপা বকুল
ক্ষীণ তনু যৌবন ভার বইতে নারি
- Sub Title: ধীরে চল গোরী ধীরে ধীরে
নাচে নাচে রে মোর কালো মেয়ে নৃত্যকালী
- Sub Title: নৃত্য-কালী শ্যামা নাচে
আমার মালায় লাগুক তোমার
- Sub Title: মধুর হাতের ছোঁওয়া
ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে
- Sub Title: কে চঞ্চলা দিগঞ্চলা
বনে চলে বনমালি বনমালা দুলায়ে
- Sub Title: তমালে কাজল-মেঘে শ্যাম-তুলি বুলায়ে
ওগো সুন্দর আমার
- Sub Title: সুন্দর আমার এ কী দিলে উপহার
এলো ঐ পূর্ণ শশী ফুল-জাগানো
- Sub Title: বহে বায় বকুল-বনে ঘুম-ভাঙানো
আমি তুরগ ভাবিয়া মোরগে চড়িনু
- Sub Title: (সে) লইল মিঞার ঘরে
আমি ‘মদিনা’ মহারাজার মেয়ে, সকলের জানা আছে
- Sub Title: নৌজোয়ান! তুমি কার ছেলে তুমি কেন এলে মোর কাছে
মোরে সেই রূপে দেখা দাও হে হরি
- Sub Title: তুমি ব্রজের বালারে রাই কিশোরীরে
বাংলা
English 