এখনো ওঠেনি চাঁদ,
এখনো ফোটেনি তারা
এখনো দিনের কাজহয়নি যে মোর সারা
হে পথিক, যাও ফিরে॥এখনো বাঁধিনি বেণী
তুলিনি এখনো ফুল
জ্বালি নাই মণিদীপ
মম মন–মন্দিরে
হে পথিক, যাও ফিরে॥পল্লব–গুণ্ঠনে নিশি–গন্ধার কলি
চাহিতে পারে না লাজে
দিবস যায়নি বলি’।
এখনো ওঠেনি ঢেউ
থির সারসির নীরে
হে পথিক, যাও ফিরে॥যবে ঝিমাইবে চাঁদ ঘুমে
তখন তোমার লাগি’
র’ব একা পথ চেয়ে
বাতায়ন–পাশে জাগি’
কবরীর মালা খুলে
ফেলে দেব ধীরে ধীরে
হে পথিক, যাও ফিরে॥
এখনো ওঠেনি চাঁদ, এখনো ফোটেনি তারা
- Sub Title: এখনো ফোটেনি তারা
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 67
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
আধো-আধো বোল লাজে-বাধো-বাধো বোল
- Sub Title: লাজে-বাধো-বাধো বোল
চাঁদের পিয়ালাতে আজি
- Sub Title: জোছনা-শিরাজি ঝরে
বেলফুল এনে দাও চাই না বকুল
- Sub Title: চাই না হেনা আনো আমের মুকুল॥
হেলে-দুলে বাঁকা কানাইয়া গোকুল চলে
- Sub Title: গোপ-নারী ভুলি স্বজন
গাঙে জোয়ার এল ফিরে, তুমি এলে কই
- Sub Title: খিড়কি দুয়ার খুলে পথ-পানে চেয়ে রই
নয়নভরা জল গো তোমার
- Sub Title: ফুল নেবো না অশ্রু নেবো ভেবে হই আকুল
ও মন চল অকুল পানে
- Sub Title: মাতি হরিপ্রেম-গুণগানে
জাগো যোগমায়া জাগো মৃন্ময়ী
- Sub Title: চিন্ময়ীরূপে জাগো
তোর রূপে সই গাহন ক’রে জুড়িয়ে গেল গা
- Sub Title: তোর গাঁয়েরি নদীর ঘাটে বাঁধলাম এ মোর না
আমি সন্ধ্যামালতী বন-ছায়া অঞ্চলে
- Sub Title: লুকাইয়া রই ঘন পল্লব-তলে
এলো ফুলের মরশুম
- Sub Title: বকুল শাখে কোকিল ওঠে ডাকি’॥
মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান
- Sub Title: মুসলিম তার নয়ন-মণি হিন্দু তাহার প্রাণ
বাংলা
English 