“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

হে প্রিয়! তোমার আমার মাঝে
হে প্রিয়! তোমার আমার মাঝে
  • Sub Title: এ বিরহের পারাবার

হে প্রিয়! তোমার আমার মাঝে
এ বিরহের পারাবার
কেমনে হইব পার॥

নিশীথের চখা-চখির মতন
দুই কূলে থাকি’ কাঁদি দুই জন
আসিল না দিন মোদের জীবনে
অন্তহীন আঁধার।
কেমনে হইব পার॥

সেধেছিনু বুঝি বাদ
কাহার মিলনে সে কোন্ জনমে
তাই মিটিল না সাধ।

স্মৃতি তব ঝরা পালকের প্রায়
লুটায় মনের বালুচরে, হায়।
সে কোন্ প্রভাতে কোন্ নবলোকে
মিলিব মোরা আবার
কেমনে হইব পার॥

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

আমার গহিন জলের নদী
আমার গহিন জলের নদী

আমার গহিন জলের নদী

  • Sub Title: আমি তোমার জলে ভেসে রইলাম জনম অবধি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন