“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

এস কল্যাণী, চির আয়ুষ্মতী
এস কল্যাণী, চির আয়ুষ্মতী
  • Sub Title: তব নির্মল করে জ্বালো ভবন-প্রদীপ

এস কল্যাণী, চির আয়ুষ্মতী!
তব নির্মল করে জ্বালো ভবন-প্রদীপ
জ্বালো জ্বালো জ্বালো সতী।।

মঙ্গল-শঙ্খ বাজাও বাজাও অয়ি অয়ি সুমঙ্গলা!
সকল অকল্যাণ সকল অমঙ্গল করো দূর শুভ-সমুজ্জ্বলা!
এস মাটির কুটিরে দূর আকাশের অরুন্ধতী।।

এস লক্ষ্মী গৃহের, আঁকো অঙ্গনে সুমঙ্গল আলপনা,
তব পুণ্য-পরশ দিয়ে ধূলি-মুঠিরে করো গো সোনা।

স্নান-শুদ্ধা তুমি পূজা-দেউলে যবে কর আরতি,
আনত আকাশ যেন তব চরণে করে প্রণতি।
তব কুণ্ঠিত গুণ্ঠন-তলে
চির-শান্তির ধ্রুবতারা জ্বলে,
সংসার-অরণ্যে ধ্যান-মগ্না তুমি তপতী স্নিগ্ধজ্যোতি।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কুল গেল কলঙ্ক রইল ওলো সহচরী
কুল গেল কলঙ্ক রইল ওলো সহচরী

কুল গেল কলঙ্ক রইল ওলো সহচরী

  • Sub Title: যৌবন সময় প্রাণের বন্ধু হলো দেশান্তরী রে
মুর্শিদ বলি নৌকা ছাড়ো
মুর্শিদ বলি নৌকা ছাড়ো

মুর্শিদ বলি নৌকা ছাড়ো

  • Sub Title: মুর্শিদ নামে ভাসলো তরী অকুলে ডুবিবে না ধু
 ফের পলো তোর ফিকিরেতে
ফের পলো তোর ফিকিরেতে

ফের পলো তোর ফিকিরেতে

  • Sub Title: যে ঘাট সারা ফিকির-ফাঁকার

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন