“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

সাত ভাই চম্পা জাগো রে
সাত ভাই চম্পা জাগো রে
  • Sub Title: ভাই আর কত ঘুমাবি সবুজ পাতা-ঘেরা শাখে

সাত ভাই চম্পা জাগো রে, ঐ পারুল তোদের ডাকে।
ভাই আর কত ঘুমাবি সবুজ পাতা-ঘেরা শাখে।।
কী জাদু করিল তোদের বিদেশি সৎ-মায়ে,

রাজার দুলাল ঘুমিয়ে আছিস আঁধার কানন-ছায়ে,
নিজেরা না জাগলে কবে মুক্ত করবি মাকে।।

তোদের বোন এনেছে জিয়ন-কাঠি প্রাণের পরশ-মণি,
মায়া-নিদ্রা ভোলাতে ঐ গায় সে জাগরণী।
গুবরে পোকায় মউ খেয়ে যায় তোদের ঐ মৌচাকে।।

তোদের চাঁপা রঙে চাপা আছে অরুন-কিরণ-রেখা,
তোরা জাগবি রে যেই, অমনি পাবি দিনমণির দেখা;
বোনের সাথে ভাই জাগিলে ভয় করি আর কাকে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

যেখানে রূপের প্রভা নয়ন-লোভ
যেখানে রূপের প্রভা নয়ন-লোভ

যেখানে রূপের প্রভা নয়ন-লোভ

  • Sub Title: সেখানে তোমার মতন ভোলা কে ঠাকুরদাদা
শুন গো ললিতা সখী মরণ কালে
শুন গো ললিতা সখী মরণ কালে

শুন গো ললিতা সখী মরণ কালে

  • Sub Title: আমার নিকটে বসিয়া তারা গো কর্ণে কৃষ্ণনাম শুনাইও
পথ চলিতে যদি চকিতে
পথ চলিতে যদি চকিতে

পথ চলিতে যদি চকিতে

  • Sub Title: কভু দেখা হয় পরান-প্রিয়!

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন