ওরে কে বলে আরবে নদী নাই
যথা রহমতের ঢল বহে অবিরল
দেখি প্রেমে-দরিয়ার পানিযেদিকে চাই॥
যাঁর ক্বাবা ঘরের পাশে আব-এ-জম্জম্
যথা আল্লা-নামের বাদল ঝরে হরদম,
যথা ঝরে হরদম-
যার জোয়ার এসে দুনিয়ার দেশে দেশে
পুণ্যের গুলিস্তান রচিল দেখিতে পাই॥যার ফোরাতের পানি আজো ধরার ‘পরে
নিখিল নর-নারীর চোখে ঝরে
শুকায় না যে নদী দুনিয়ায়,
যার শক্তি বন্যার তরঙ্গ-বেগে
যত বিষন্ন-প্রাণ ওরে আনন্দে উঠল জেগে
যাঁর প্রেম-নদীতে, যাঁর পুণ্য-তরীতে
মোরা ত’রে যাই॥
ওরে কে বলে আরবে নদী নাই
- Sub Title: যথা রহমতের ঢল বহে অবিরল
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 60
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
এ কোন মায়ায় ফেলিলে আমায়
- Sub Title: চির জনমের স্বামী—
মোরা ছিনু একেলা, হইনু দু’জন
- Sub Title: সুন্দরতর হল নিখিল ভুবন
মাগো চিন্ময়ী রূপ ধরে আয়
- Sub Title: মৃন্ময়ী রূপ তোর পূজি শ্রী দুর্গা
পথে পথে কে বাজিয়ে চলে বাঁশি
- Sub Title: হল বিশ্ব-রাধা ঐ সুরে উদাসী
ও কে চলিছে বন-পথে
- Sub Title: নূপুর পায়ে রন ঝন ঝন্
আজি মিলন-বাসর প্রিয়া হের মধুমাধবী নিশা
- Sub Title: হেরো মধুমাধবী নিশা
তুমি নন্দনপথ-ভোলা
- Sub Title: মন্দাকিনী-ধারা উতরোলা
আমার ভাঙা নায়ের বৈঠা ঠেলে
- Sub Title: আমি খুঁজে বেড়াই তারেই রে ভাই
আজিকে তনু মনে লেগেছে রঙ লেগেছে রঙ
- Sub Title: বঁধূর বেশে ধরা সেজেছে অভিনব ঢং
কে পাঠালে লিপির দূতী
- Sub Title: গোপন লোকের বন্ধু গোপন
তুমি আঘাত দিয়ে মন ফেরাবে
- Sub Title: এই কি তোমার আশা?
বক্ষে আমার কাবার ছবি
- Sub Title: চক্ষে মোহাম্মদ রসুল
বাংলা
English 