বল রে তোরা বল ওরে ও আকাশ-ভরা তারা!
আমার নয়ন-তারা কোথায়, কোথায় হল হারা?
দৃষ্টিতে তার বৃষ্টি হত তোদের অধিক আলো,আঁধার করে আমার ভুবন কোথায় সে লুকালো?
হাতড়ে ফিরি আকাশ-ভুবন পাইনে তাহার সাড়া।।খানিক আগে মানিক আমার ছিল রে এই চোখে,
আলোর কুঁড়ি পড়ল ঝরে কোন সে গহন-লোকে।বলিস তোর আলোর রাজায়
তাঁহার অসীম আলোক-সভায়
কম হত কি আলো, আমার আঁখির আলো ছাড়া।।
বল রে তোরা বল ওরে ও আকাশ-ভরা তারা
- Sub Title: আমার নয়ন-তারা কোথায় কোথায় হল হারা?
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 77
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
কে বলে গো তুমি আমার নাই
- Sub Title: তোমার গানে পরশ তব পাই॥
দৃষ্টিতে আর হয় না সৃষ্টি আগের মতো গোলাপ ফুল
- Sub Title: কথায় সুরে ফুল ফুটাতাম হয় না এখন আর সে ভুল
ভোরে স্বপনে কে তুমি দিয়ে দেখা
- Sub Title: মোর তপনের রাঙা কিরণ যেন ঘিরিল তমসা॥
সকাল হল, শোন রে আজান
- Sub Title: মসজিদে চল দ্বীনের কাজে ভোল দুনিয়াদারি
আগুন জ্বালাতে আসিনি গো আমি
- Sub Title: এসেছি দেয়ালি জ্বালাতে
মায়ের চেয়েও শান্তিময়ী মিষ্টি বেশি মেয়ের চেয়ে
- Sub Title: চঞ্চলা এই লীলাময়ী মুক্তকেশী কালো মেয়ে॥
নমো হে নমো যন্ত্রপতি নমো নমো অশান্ত
- Sub Title: তন্ত্রে তব ত্রস্ত ধরা সৃষ্টি পথভ্রান্ত
চিরদিন কাহারো সমান নাহি যায়
- Sub Title: আজিকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়
মরম-কথা গেল সই মরমে মরে
- Sub Title: শরম বারণ যেন করিল চরণ ধরে
তওফিক দাও খোদা ইসলামে
- Sub Title: মুসলিম-জাঁহা পুন হোক আবাদ
কুঙ্কুম আবির ফাগের লয়ে থালিকা
- Sub Title: লয়ে থালিকা
সন্ধ্যামালতী যবে ফুলবনে ঝুরে
- Sub Title: কে আসি’ বাজালে বাঁশী ভৈরবী সুরে॥
বাংলা
English 