“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

নিশি ভোর হলো জাগিয়া পরান-পিয়া
নিশি ভোর হলো জাগিয়া পরান-পিয়া
  • Sub Title: পরান-পিয়া

নিশি ভোর হলো জাগিয়া
পরান-পিয়া।
কাঁদে ‘পিউ কাহাঁ’ পাপিয়া

পরান-পিয়া।।

ভুলি বুলবুলি-সোহাগে
কত গুল্বদনী জাগে,
রাতি গুল্সনে যাপিয়া
পরান-পিয়া।।

জেগে রয় জাগার সাথী
দূরে চাঁদ, শিয়রে বাতি,
কাঁদি ফুল-শয়ন পাতিয়া,
পরান-পিয়া।।

কত আর সাজাব ডালা,
বাঁশি হয় নিতি যে মালা,
কত দূর যাব ভাসিয়া,
পরান-পিয়া।।

গেয়ে গান চেয়ে কাহারে
জেগে র’স্ কবি এপারে
দিলি দান কারে এ হিয়া,
পরান-পিয়া।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

নাইয়া! ধীরে চালাও তরণী
নাইয়া! ধীরে চালাও তরণী

নাইয়া! ধীরে চালাও তরণী

  • Sub Title: একে ভরা ভাদর তায় বালা মাতোয়ালা
ঝরো-ঝরো ঝরো-ঝরো ঝরে রঙের ঝর্‌না
ঝরো-ঝরো ঝরো-ঝরো ঝরে রঙের ঝর্‌না

ঝরো-ঝরো ঝরো-ঝরো ঝরে রঙের ঝর্‌না

  • Sub Title: আ য় আ য় আ য় আয় সে রসের সুধায় হৃদয় ভর্-না
জানতে হয় আদম ছফির আদ্য কথা
জানতে হয় আদম ছফির আদ্য কথা

জানতে হয় আদম ছফির আদ্য কথা

  • Sub Title: না জেনে আজাজিল সে রূপ কী রূপ আদম গঠলেন সেথা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন