দৃষ্টিতে আর হয় না সৃষ্টি আগের মতো গোলাপ ফুল।
কথায় সুরে ফুল ফুটাতাম, হয় না এখন আর সে ভুল।।
বাসি হাসির মালা নিয়েকী হবে নওরোজে গিয়ে,
চাঁদ না দেখে আঁধার রাতি বাঁধে কি গো এলোচুল?আজও দখিন হাওয়ায় ফাগুন আনে,
বুলবুলি নাই গুলিস্তানে,
দোলে না আর চাঁদকে দেখে বনে দোলন-চাঁপার দুল।।
কী হারাল, নাই কী যেন,
মন হয়েছে এমন কেন?
কোন নিদয়ের পরশ লেগে হয় না হৃদয় আর ব্যাকুল।।
দৃষ্টিতে আর হয় না সৃষ্টি আগের মতো গোলাপ ফুল
- Sub Title: কথায় সুরে ফুল ফুটাতাম হয় না এখন আর সে ভুল
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 62
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
কতো জনম যাবে তোমার বিরহে
- Sub Title: শত স্মৃতি জ্বালা পরান দহে
সই কই লো আমার ঘর নিকোবার
- Sub Title: পুরুষ: আহা ন্যাতা নয় গো শীতের কাঁথা এই যে আমি হেথায়॥
চলো মন আনন্দ-ধাম
- Sub Title: চলো মন আনন্দ-ধাম রে
রুমঝুম ঝুমঝুম নূপুর বোলে
- Sub Title: বন-পথে যায় কে বালিকা
আদর-গরগর বাদর দরদর
- Sub Title: বাদর দরদর
আমায় নহে গো ভালবাস শুধু
- Sub Title: বনের পাখিরে কে চিনে রাখে গান হলে অবসান
তোরা সব জয়ধ্বনি কর
- Sub Title: ঐ নূতনের কেতন ওড়ে কাল-বোশেখির ঝড়
দীন দরিদ্র কাঙালের তরে এই দুনিয়ায় আসি
- Sub Title: হে হজরত বাদশাহ হয়ে ছিলে তুমি উপবাসী
আজি কুসুম-দীপালি জ্বলিছে বনে
- Sub Title: জ্বলে দীপ-শিখা আম্র-মুকুলে
কার বাঁশরি বাজিল মেঠো সুরে
- Sub Title: সখি কে কাহারে চায়
জানি আমার সাধনা নাই, আছে তবু সাধ
- Sub Title: তুমি আপনি এসে দেবে ধরা দূর-আকাশের চাঁদ
খড়ের প্রতিমা পূজিস্ রে তোরা
- Sub Title: প্রতি মা’র মাঝে প্রতিমা বিরাজে (ঘরে ঘরে ওরে)
বাংলা
English 