চৈতালি চাঁদিনী রাতে—
নব মালতীর কলি মুকুল-নয়ন তুলি’
নিশি জাগে আমারি সাথে॥পিয়াসি চকোরীর দিন-গোনা ফুরালো
শূন্য-গগনের বক্ষ জুড়ালো
দক্ষিণ-সমীরণ মাধবী-কঙ্কণ
পরায়ে দিল বনভূমির হাতে॥চাঁদিনী তিথি এলো,
আমারি চাঁদ কেন এলো না;
বনের বুকের আঁধার গেল গো—
মনের আঁধার গেল না।এ মধু-নিশি মিলন-মালায়
কাঁটার মত আমি বিঁধিয়া আছি, হায়!
সবারই আঁখিতে আলোর দেয়ালী
অশ্রু আমারি নয়ন-পাতে॥
চৈতালি চাঁদিনী রাতে
- Sub Title: নব মালতীর কলি মুকুল-নয়ন তুলি’
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 62
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
যাহা কিছু মম আছে প্রিয়তম
- Sub Title: সকলি নিয়ো হে স্বামী
আমি যার নূপুরের ছন্দ
- Sub Title: বেণুকার সুর-
ভবের এই পাশা খেলায়
- Sub Title: খেলতে এলি হায় আনাড়ি
বন-বিহঙ্গ! যাও রে উড়ে
- Sub Title: দেখা হলে আমার কথা কইয়ো গিয়া তারে
যৌবন-সিন্ধু টলমল টলমল
- Sub Title: প্রেমের ইন্দু আকাশে ঝলমল
মুরলী শিখিব ব’লে এসেছি কদম্ব তলে
- Sub Title: মুরলীধারী মুরলী শিখাও হে
ঝলমল জরিন বেণী
- Sub Title: দুলায়ে প্রিয়া কি এলে
অয়ি চঞ্চল-লীলায়িত-দেহা চির-চেনা
- Sub Title: ফোটাও মনের বনে তুমি বকুল হেনা
নাইতে এসে ভাটির স্রোতে কলসি গেল ভেসে
- Sub Title: সেই দেশে যাইও রে কলসি বন্ধু রয় যে দেশে’
সন্ধ্যা ঘনালো আমার বিজন ঘরে
- Sub Title: হাসিয়া ফুরায় তব উৎসব-নিশি (প্রিয়) পোহায় না মোর রাতি॥
অচেনা সুরে অজানা পথিক
- Sub Title: নিতি গেয়ে যায় করুণ গীতি
বাংলা
English 