নমঃ নমঃ নমো বাঙলা দেশ মম
চির-মনোরম চির মধুর।
বুকে নিরবধি বহে শত নদীচরণে জলধির বাজে নূপুর।।
শিয়রে গিরি-রাজ হিমালয় প্রহরী
আশিস-মেঘবারি সদা তার পরে ঝরি,
যেন উমার চেয়ে এ আদরিণী মেয়ে,
ওড়ে আকাশ ছেয়ে মেঘ চিকুর।।গ্রীষ্মে নাচে বামা কাল-বোশেখি ঝড়ে,
সহসা বরষাতে কাঁদিয়া ভেঙে-পড়ে,
শরতে হেসে চলে শেফালিকা-তলে
গাহিয়া আগমনী গীতি বিধুর।।হরিত অঞ্চল হেমন্তে দুলায়ে
ফেরে সে মাঠে মাঠে শিশির-ভেজা পায়ে,
শীতের অলস বেলা পাতা ঝরারি খেলা
ফাগুনে পরে সাজ ফুল-বধূর।।এই দেশের মাটি জল ও ফুলে ফলে,
যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে,
এই মায়েরি বুকে হেসে খেলে সুখে
ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর।।
নমঃ নমঃ নমো বাঙলা দেশ মম
- Sub Title: চির-মনোরম চির মধুর
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 80
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
রোদনে তোর বোধন বাজে
- Sub Title: আয় মা শ্যামা জগন্ময়ী
দিকে দিকে পুন জ্বলিয়া উঠেছে
- Sub Title: দীন-ই-ইসলামি লাল মশাল
রিম ঝিম রিম ঝিম ঝিম ঘন দেয়া বরষে
- Sub Title: কাজরী নাচিয়া চল পুরনারী হরষে
উজান বাওয়ার গান গো এবার
- Sub Title: আর গাসনে ভাটিয়ালি
নাচে মাড়োবার বালা, নাচে তাকিয়া
- Sub Title: (নাচে) ভোঁদড় হিন্দোলে ঝোপে থাকিয়া
গেরুয়া-রঙ মেঠো পথে বাঁশরি বাজিয়ে কে যায়
- Sub Title: সুরের নেশায় নুয়ে পড়ে ভুঁই-কদম তার পায়ে জড়ায়
নন্দন বন হতে কে গো ডাক মোরে
- Sub Title: ক্ষণে ক্ষণে ঘুম-হারা পাখী কেঁদে ওঠে করুন-গীতে
পাঠাও বেহেশ্ত হতে হজরত পুন সাম্যের বাণী
- Sub Title: আর দেখিতে পারি না মানুষে মানুষে এই হীন হানাহানি
পুরবের তরুণ অরুণ
- Sub Title: পুরবে আসলে ফিরে
ওগো দেবতা তোমার পায়ে গিয়াছিনু ফুল দিতে
- Sub Title: মোর মন চুরি ক’রে নিলে কেন তুমি অলখিতে॥
শূন্য আজি গুল-বাগিচা যায় কেঁদে দখিন হাওয়া
- Sub Title: যায় কেঁদে দখিন হাওয়া
নাম-হারা ঐ গাঙের পারে বনের কিনারে
- Sub Title: বেতস-বেণুর বনে কে ঐ বাজায় বীণা রে
বাংলা
English 