“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দেখে যা তোরা নদিয়ায়
দেখে যা তোরা নদিয়ায়
  • Sub Title: গোরার রূপে এল ব্রজের শ্যামরায়

দেখে যা তোরা নদিয়ায়।
গোরার রূপে এল ব্রজের শ্যামরায়।।
মুখে হরি হরি বলে

হেলে দুলে নেচে চলে,
নরনারী প্রেমে গলে
ঢলে পড়ে রাঙা পায়।।

ব্রজে নূপুর পরি নাচিত এমনি হরি,
কুল ভুলিয়া সবে ছুটিত এমনি করি।
শচী মাতার রূপে কাঁদে মা যশোদা,
বিষ্ণুপ্রিয়ার চোখে কাঁদে কিশোরী রাধা।
নহে নিমাই নিতাই, ও যে কানাই বলাই,
শ্রীদাম-সুদাম এল জগাই-মাধাই-এ হায়।।

অসি নাই বাঁশি নাই, এবার শূন্য হাতে,
এসেছে ভুবন ভুলাতে।
লীলা-পাগল এল প্রেমে মাতাতে,
ডুবু ডুবু নদিয়া, বিশ্ব ভাসিয়া যায়।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

অতি আদরের বউ
অতি আদরের বউ

অতি আদরের বউ

  • Sub Title: মশায় খাইল রে
প্ৰাণ বিশাখে ললিতে গো কহগো মরে
প্ৰাণ বিশাখে ললিতে গো কহগো মরে

প্ৰাণ বিশাখে ললিতে গো কহগো মরে

  • Sub Title: মোহন বাঁশি কে বাজায় ওগো সখী কালিন্দির তীরে চি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন