বাসন্তী রং শাড়ি পরো
খয়ের রঙের টিপ।
সাঁঝের বেলায় সাজবে যখনজ্বালবে যখন দীপ।।
দুলিয়ে দিও দোলন-খোঁপায়
আমের মুকুল বকুল চাঁপায়,
মেখলা করো কটি-তটে
শিউরে-ওঠা নীপ।।কর্ণ-মূলে দুল দুলিও দুলাল চাঁপার কুঁড়ি,
বন্-অতসীর কাঁকন পরো, কনক-গাঁদার চুড়ি।আধখানা চাঁদ গরব ভরে
হাসে হাসুক আকাশ পরে,
তুমি বাকি আধখানা চাঁদ
ধরার মণি-দীপ।।
বাসন্তী রং শাড়ি পরো খয়ের রঙের টিপ্
- Sub Title: খয়ের রঙের টিপ
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 65
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
তুমি আমার সকাল বেলার সুর
- Sub Title: হৃদয় অলস-উদাস-করা অশ্রুভারাতুর
আমি যার নূপুরের ছন্দ
- Sub Title: বেণুকার সুর-
চুড়ির তালে নুড়ির মালা
- Sub Title: রিনিঝিনি বাজে লো—
কেঁদো না কেঁদো না, মাগো কে বলেছে কালো
- Sub Title: কে বলেছে কালো?
তোমারি প্রকাশ মহান
- Sub Title: তোমারি জ্যোতিতে রওশন নিশিদিন জমিন ও আশমান
মোরা ঝন্ঝার মত উদ্দাম
- Sub Title: মোরা বিধাতার মত নির্ভয় মোরা প্রকৃতির মত সচ্ছল
গহীন রাতে ঘুম কে এলে ভাঙাতে
- Sub Title: ঘুম কে এলে ভাঙাতে
যুগ যুগ ধরি লোকে-লোকে মোর
- Sub Title: প্রভুরে খুঁজিয়া বেড়াই
বন্ধু রে বন্ধু- পরান বন্ধু
- Sub Title: দূরের বন্ধু আছে আমার ঐ গাঙের পারের গাঁয়ে
নাইয়া! ধীরে চালাও তরণী
- Sub Title: একে ভরা ভাদর তায় বালা মাতোয়ালা
মোহান্তের মোহ-অন্তের গান
- Sub Title: ডুবাল পাপ-চণ্ডাল তোদের বাংলা দেশের কাশী
আজি দোল-পূর্ণিমাতে দুলবি তোরা আয়
- Sub Title: দখিনার দোল্ লেগেছে দোলন্-চাঁপায়
বাংলা
English 