“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

চোখের নেশার ভালোবাসা সে কি কভু থাকে গো
চোখের নেশার ভালোবাসা সে কি কভু থাকে গো
  • Sub Title: জাগিয়া স্বপনের স্মৃতি স্মরণে কে রাখে গো

চোখের নেশার ভালোবাসা সে কি কভু থাকে গো।
জাগিয়া স্বপনের স্মৃতি স্মরণে কে রাখে গো।।
তোমরা ভোল গো যারে

চিরতরে ভোল তারে
মেঘ গেলে আবছায়া থাকে কি আকাশে গো।।

পুতুল লইয়া খেলা
খেলেছ বালিকা-বেলা,
খেলিছ পরান লয়ে তেমনই পুতুল-খেলা,
ভাঙিছ গড়িছ নিতি হৃদয়-দেবতাকে গো।।

চোখের ভালোবাসা গলে
শেষ হয়ে যায় চোখের জলে,
বুকের ছলনা সে কি নয়ন-জলে ঢাকে গো।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

খড়ের প্রতিমা পূজিস্ রে তোরা
খড়ের প্রতিমা পূজিস্ রে তোরা

খড়ের প্রতিমা পূজিস্ রে তোরা

  • Sub Title: প্রতি মা’র মাঝে প্রতিমা বিরাজে (ঘরে ঘরে ওরে)
কবি সবার কথা কইলে এবার
কবি সবার কথা কইলে এবার

কবি সবার কথা কইলে এবার

  • Sub Title: (কেন) নিখিল ভুবন অভিমানের আগুন দিয়ে দহ॥
চাঁদের মতো নীরবে এসো প্রিয়
চাঁদের মতো নীরবে এসো প্রিয়

চাঁদের মতো নীরবে এসো প্রিয়

  • Sub Title: ঘুম হয়ে পরশ দিও হে প্রিয় নয়ন-পাতে॥

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন