“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

পথের দেখা এ নহে গো বন্ধু
পথের দেখা এ নহে গো বন্ধু
  • Sub Title: এ নহে সহসা পথ-চলা শেষে শুধু হাতে হাতে পরশন

পথের দেখা এ নহে গো বন্ধু এ নহে পথের আলাপন।
এ নহে সহসা পথ-চলা শেষে শুধু হাতে হাতে পরশন।।
নিমেষে নিমেষে নব পরিচয়ে

হলে পরিচিত মোদের হৃদয়ে,
আসনি বিজয়ী- এলে সখা হয়ে,
হেসে হরে নিলে প্রাণ-মন।।

রাজাসনে বসি হওনি কো রাজা, রাজা হলে বসি হৃদয়ে,
তাই আমাদের চেয়ে তুমি বেশী ব্যথা পেলে তব বিদায়ে।
আমাদের শত ব্যথিত হৃদয়ে
জাগিয়া রহিবে তুমি ব্যথা হয়ে,
হলে পরিজন চির-পরিচয়ে-
পুনঃ পাব তার দরশন,
এ নহে পথের আলাপন।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

যেদিন ল’ব বিদায়
যেদিন ল’ব বিদায়

যেদিন ল’ব বিদায়

  • Sub Title: ধুয়ো ‘লাশ’ আমার লাল পানি দিয়ে
আমার সকল আকাশ ভরলো
আমার সকল আকাশ ভরলো

আমার সকল আকাশ ভরলো

  • Sub Title: আমার বন-ভবন ঘিরল মধুর কৃষ্ণ-মকরন্দে॥
ঐ ঘর-ভুলানো সুরে
ঐ ঘর-ভুলানো সুরে

ঐ ঘর-ভুলানো সুরে

  • Sub Title: কে গান গেয়ে যায় দূরে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন