আসিলে কে গো অতিথি উড়ায়ে নিশান সোনালী!
ও চরণ ছুঁই কেমনে দুই হাতে মোর মাখা যে কালি।।
দখিনের হাল্কা হাওয়ায় আসলে ভেসে সুদূর বরাতি!শবে’রাত আজ উজালা গো আঙিনায় জ্বল্ল দীপালি।।
তালি-বন ঝুম্কি বাজায়, গায় “মোবারক-বাদ” কোয়েলা।
উল্সি’ উপচে প’ল পলাশ-অশোক-ডালের ওই ডালি।।
প্রাচীন ওই বটের ঝুরি দোল্নাতে হায় দুলছে শিশু।
ভাঙা ওই দেউল-চূড়ে উঠল বুঝি নৌ-চাঁদের ফালি।।
এল কি অলখ-আকাশ বেয়ে তরুণ হারুন-আল্-রশীদ।
এল কি আল্-বেরুণি, হাফিজ, খৈয়াম, কায়েস, গাজ্জালী।।
সানাইয়াঁ ভয়্রোঁ বাজায়, নিঁদ মহলায় জাগ্ল শাহ্জাদী।
কারুণের রুপার পুরে নূপুর-পায়ে আসল রূপ-ওয়ালী।।
খুশির এ বুল্বুলিস্তানে মিলেছে ফার্হাদ ও শিরী।
লাল এ লায়লি-লোকে মজনুঁ হর্দম চালায় পেয়ালি।।
বাসিফুল কুড়িয়ে মালা না-ই গাঁথিলি রে ফুল-মালি।
নবীনের আসার পথে উজাড় ক’রে দে ফুল-ডালি।।
আসিলে কে গো অতিথি উড়ায়ে নিশান সোনালি
- Sub Title: ও চরণ ছুঁই কেমনে দুই হাতে মোর মাখা যে কালি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 18
বাউল গান এর নতুন প্রবন্ধ
জ্ঞান হইল নুরের আলো অজ্ঞানতা অন্ধকার
- Sub Title: জ্ঞান আলোকে আঁধার নাশে জ্ঞানের প্রদীপ আছে যার
আমি নালিশ করি রাজ দরবারে
- Sub Title: দেশের রাজা শ্ৰীচৈতন্য পতিত পাবন নামটি ধরে
সতিমির রজনী
- Sub Title: শূন্য নিকুঞ্জ অরণ্য!
কী জানি কী ভেবেছ মনে
- Sub Title: খুলে বলো ললনে
না বুঝে মজো না পিরিতে
- Sub Title: বুঝে সুঝে করো পিরিত
দেখলাম কি কুদরতিময়
- Sub Title: বিনা বীজে আজগবি গাছ
আজব রঙের ফুল ফুটেছে
- Sub Title: মানবগাছে
তোর সনে মোর ভাব রাখা দায়, সোনা বন্ধু রে
- Sub Title: তোর সনে মোর ভাব রাখা দায়
বাঁশি বাজল বিপিনে
- Sub Title: এগো কেনে বিপিনে বাজায় বাঁশি বসিয়ে নিরলে
মাধব, না কহ আদরবাণী, না কর প্রেমক নাম
- Sub Title: জানয়ি মুঝকো অবলা সরলা ছলনা না কর শ্যাম
নব বসন্তের দানের ডালি
- Sub Title: এনেছি তোদেরই দ্বারে
কি অপরূপ দেইখে আইলাম
- Sub Title: জলের ঘাটে গিয়া
বাংলা
English 
Comments