বাজ্ল কি রে ভোরের সানাই নিঁদ-মহলার আঁধার-পুরে
শুনছি আজান গগন-তলে অতীত-রাতের মিনার-চূড়ে।।
সরাই-খানার যাত্রীরা কি‘বন্ধু জাগো’ উঠল হাঁকি’?
নীড় ছেড়ে ওই প্রভাত-পাখি
গুলিস্তানে চল্ল উড়ে।।আজ কি আবার কা’বার পথে
ভিড়্ জমেছে প্রভাত হ’তে।
নামল কি ফের হাজার স্রোতে
‘হেরার’ জ্যোতি জগৎ জুড়ে’।।আবার ‘খালিদ”তারিক”মুসা’
আনল কি খুন-রঙিন্ ভূষা,
আসল ছুটে ‘হাসিন’ ঊষা
‘নও-বেলালের’ শিরীন্ সুরে।।তীর্থ-পথিক দেশ-বিদেশের
‘আরফাতে’ আজ জুটল কি ফের,
‘লা শরীক্ আল্লাহ’-মন্ত্রের
নামল কি বান পাহাড় ‘তূরে’।।আঁজলা ভ’রে আনল কি প্রাণ
কারবালাতে বীর শহীদান;
আজকে রওশন জমিন-আসমান
নওজোয়ানীর সুর্খ্-নূরে।।
বাজল কিরে ভোরের সানাই
- Sub Title: শুনছি আজান গগন-তলে অতীত-রাতের মিনার-চূড়ে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 16
বাউল গান এর নতুন প্রবন্ধ
জাগো জাগো, পোহাল রাতি
- Sub Title: গগন-আঙনে ম্লান চাঁদের বাতি
বন্ধু বিনে এ জগতে
- Sub Title: সময় থাকতে-তারে চিনলাম না ধু
চাঁদের মতন রূপ পেল রূপ তোমার রৌশন্ রূপ-বিভায়
- Sub Title: অপরূপ সে হ’ল তোমার চিবুক গালের টোল খাওয়ায়
ও মন, যে যা ভাবে সেই রূপ সে হয়
- Sub Title: সে হয়
জীবন থাকিতে গো পিরিতে আর মন দিও না
- Sub Title: ও তোর পদে ধরি বিনয় করি গো ওহে গো ললিতা সখী
বাঁশি বাজায় গো শ্ৰীকান্তে
- Sub Title: রাধা রাধা রাধা ধ্বনি পাইলাম শুনতে
শুনগো ললিতে প্ৰাণনাথ কোথা
- Sub Title: সুখের যামিনী যায়
যাইও না রে বন্ধু, যাইও না
- Sub Title: ভিন্ন বাসিও না
হরি সংকীর্তনে নাচে গৌর নিতাই
- Sub Title: কি অমৃত নাম আনিয়াছে রে আরো অ মাধাই
কান্দ কে গো নদীরও কূলে
- Sub Title: আমি যাই নৌকা বাইয়া প্রেম নদী দিয়া
মাটির বুকের মাঝে বন্দী যে জল মিলিয়ে থাকে
- Sub Title: মাটি পায় না পায় না মাটি পায় না তাকে
বাংলা
English 
Comments