আমরা শক্তি আমরা বল, আমরা ছাত্রদল।
মোদের পায়ের তলায় মূর্চ্ছে তুফান
ঊর্ধ্বে বিমান ঝড় বাদল!আমরা ছাত্রদল।।
মোদের আঁধার রাতে বাধার পথে যাত্রা নাঙ্গা পায়,
আমরা শক্ত মাটি রক্তে রাঙাই বিষম চলার ঘায়।
যুগে যুগে রক্তে মোদারে সিক্ত হল পৃথ্বীতল।
আমরা ছাত্রদল।।মোদের কক্ষচ্যুত ধূমকেতু-প্রায় লক্ষ্যহারা প্রাণ,
আমরা ভাগ্যদেবীর যজ্ঞবেদীর নিত্য বলিদান।
যখন লক্ষীদেবী স্বর্গে উঠেন আমরা পশি নীল অতল।
আমরা ছাত্রদল।।আমরা ধরি মৃত্যু রাজার যজ্ঞ-ঘোড়ার রাশ,
মোদের মৃত্যু লেখে মোদের জীবন-ইতিহাস।
হাসির দেশে আমরা আনি সর্বনাশী চোখের জল।
আমরা ছাত্রদল।।সবাই যখন বৃদ্ধি যোগায়, আমরা করি ভুল।
সাবধানীরা বাঁধ বাঁধে সব, আমরা ভাঙি কূল।
দারুণ রাতে আমরা তরুণ রক্তে করি পথ পিছিল।
আমরা ছাত্রদল।।মোদের চক্ষে জ্বলে জ্ঞানের মশাল বক্ষে ভরা বাক্,
কণ্ঠে মোদের কুণ্ঠা-বিহীন নিত্য-কালের ডাক।
আমরা তাজা খুনে লাল করেছি সরস্বতীর শ্বেত-কমল।
আমরা ছাত্রদল।।ঐ দারুণ উপপ্লবের দিনে আমরা দানি শির,
মোদের মাঝে মুক্তি কাঁদে বিংশ-শতাব্দীর!
মোরা গৌরবেরি কান্না দিয়ে ভরেছি মা’র শ্যাম আঁচল!
আমরা ছাত্রদল।।আমরা রচি ভালোবাসার আশার ভবিষ্যৎ,
মোদের স্বর্গ-পথের আভাস দেখায় আকাশ-ছায়াপথ!
মোদের চোখে বিশ্ববাসীর স্বপ্ন দেখা হোক সফল।
আমরা ছাত্রদল।।
আমরা শক্তি আমরা বল, আমরা ছাত্রদল
- Sub Title: মোদের পায়ের তলায় মূর্চ্ছে তুফান
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 17
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমার শ্যাম বিনে প্ৰাণ বাঁচে না গো ললিতে
- Sub Title: কে আইনে শ্যাম দেখাবে এমন সুহৃদ নাই জগতে
ডাকিও না রে শ্যামের বাঁশি আমার ঘরে বাদী গুরুজনা
- Sub Title: বারে বারে অবলারে আর জ্বালা দিও না
কেন মরলি মন ঝাঁপ দিয়ে
- Sub Title: তোর বাবার পুকুরে
মনের নেংটি এঁটে করো রে ফকিরী
- Sub Title: আমানতের ঘরে মনা হয় না যেনো চুরি
নাচিছে নট-নাথ, শঙ্কর মহাকাল
- Sub Title: লুটাইয়া পড়ে দিবা-রাত্রির বাঘছাল
বসন্ত আওল রে
- Sub Title: মধুকর গুন গুন অমুয়ামঞ্জরী
বিদায় কর গো উহার নামে মোর কাজ নাই
- Sub Title: কাল গনিশি রাখালরাজ ছিলি কোথায়
মন বুঝি মদ খেয়ে মাতাল হয়েছে
- Sub Title: জানে না কানচির খবর রঙমহলের নিকাশ নিচ্ছে
কলির জীব তরাইতে গো ও নৈদাপুরে
- Sub Title: আইল রসে মাখা গৌরচান্দ কাচাসোনা ধু
সেই গোরা এসেছে নদীয়ায়
- Sub Title: রাধারানীর ঋণের দায়
কই তনে আইলাগো নবনাগরী এমন সুন্দর গৌর
- Sub Title: কিবা শোভা মনোহর গাইড়াছে কি কারিগর
নাম সম্বলে ছাড়লাম তরী
- Sub Title: অকূল সাগরে
বাংলা
English 
Comments