দোষ দিও না প্রবীণ জ্ঞানী হেরি’ খারাব শারাব-খোর।
তাহার যে পাপ তারই একার, হয় না লেখা নামে তোর।।
মন্দ ভালো যা হই আমি, তুই করে যা কাজ আপন,কাট্ব তাহাই- যে ফসলের বীজ বুনেছি ক্ষেত্রে মোর।।
হউক মস্জিদ হউক মন্দির- প্রেমের গতি সবখানেই,
গাইছে একই প্রেমের গীতি কেউ সজাগ কেউ নেশায় টোর।।
জন্মদিনের ললাট-লেখা হবেই হবে পূর্ণ মোর,
কেউ জানে না পর্দা-আড়ে আলোক না সে আঁধার ঘোর।।শেয়্র:-
ভেঙেছি দ্বার, ফির্ব না আর পুণ্যশালার জেল-খানায়,
আদি পিতা আদমও তো স্বর্গ পেয়ে ছাড়ল তায়।
পুণ্যফলের ভরসা ক’রে কাটিয়ো না কেউ বৃথাই কাল,
তোমার ললাট-লেখার, বন্ধু, তুমিই নহো ওয়াকিফ্-হাল।
বেহেশ্তের ওই কুঞ্জ-কানন মধুর, তবু হুঁশিয়ার!
ঝাউ-এর ছায়া, তরির কিনারা- তাই নিয়ে থাক সুখ-বিভোর।।
মরণ-ক্ষণে যদি, হাফিজ, রয় হাতে তোর শারাব-জাম,
মলিন ধরা হতে তোরে তুরন্ত্ নেবে বেহেশ্ত-দোর।।
দোষ দিওনা প্রবীণ জ্ঞানী হেরি’ খারাব শারাব-খোর
- Sub Title: তাহার যে পাপ তারই একার হয় না লেখা নামে তোর
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 16
বাউল গান এর নতুন প্রবন্ধ
মন কি তুই ভোড়ুয়া বাঙ্গাল জ্ঞান ছাড়া
- Sub Title: সদরের কাজ করছো সদায়
আইল শান্ত সন্ধ্যা
- Sub Title: নমো স্নেহময়ী মাতা নমো সুপ্তিদাতা
কেন জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে
- Sub Title: আছেন কোথায় স্বর্গপুরে কেউ নাহি তার ভেধ জানে
কারে সুধাই আজ সে কথা
- Sub Title: কি সাধনে পাবো তারে
আছে মায়ের ওতে জগৎপিতা ভেবে দেখ না
- Sub Title: হেলা কর না বেলা মেরো না
বিপাশার তীরে ভ্রমিবারে যাই, প্রতিদিন প্রাতে দেখিবারে পাই
- Sub Title: লতা-পাতা-ঘেরা জানালা-মাঝারে একটি মধুর মুখ
কদম্ব ডালেতে বইয়া কি সুন্দর বাজায় গো বাঁশি
- Sub Title: বাঁশি সুরে হরিয়া নেয় পরানী
বঁধুয়া, অসময়ে কেন হে প্রকাশ
- Sub Title: সকলই যে স্বপ্ন ব’লে হতেছে বিশ্বাস
কি আজব কলে রসিক বানিয়েছে কোঠা
- Sub Title: শূন্যভরে পোস্তা করে তার উপর ছাদ আঁটা
কি হেরিলাম রূপলাবণ্য শ্যামরূপ মনোহরা
- Sub Title: চাইলে নয়ন ফিরে না শ্যামের বাঁকা নয়ন তারা
যে পরশ পরশে, সে পরশ চিনে লে না
- Sub Title: সামান্য পরশের গুণ লোহার কাছে গেল জানা
এ কুঞ্জে পথ ভুলি কোন বুলবুলি আজ
- Sub Title: গাইতে এলে গান
বাংলা
English 
Comments