“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আজ বাদে কাল আসবে্ কিনা
আজ বাদে কাল আসবে্ কিনা
  • Sub Title: কে জানে ভাই কে জানে

আজ বাদে কাল আস্বে কি না
কে জানে ভাই কে জানে।
ভোল্ রে ব্যথা বেদন-আতুর,

লাল শারাব-ভরপুর-প্রাণে।।
ঝর্ছে শারাব জ্যোৎস্না-উজল,
হাস্তেছে চাঁদ ঝলমল,
কালকে এ চাঁদ খুঁজবে বৃথাই,
হারিয়ে যাব কোন্খানে।।
প্রেমিক যত আমার মতো
মদের রঙে হোক রঙিন,
হোক দিওয়ানা মস্ত্ নেশায়
নিমেষ-সুখের সন্ধানে।।
এম্নি চোখে হেরি ধরায়
দুঃখ ব্যথার অন্ত নাই,
কালের কথা আজ ভুলে যাই
দুখ-ভুলানো মদ পানে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আজ বুকের বসন ছিঁড়ে ফেলে
আজ বুকের বসন ছিঁড়ে ফেলে

আজ বুকের বসন ছিঁড়ে ফেলে

  • Sub Title: আকাশেতে সোনার আলোয় ছড়িয়ে গেল তাহার বাণী
হরি বলে ডাক মন রসনা
হরি বলে ডাক মন রসনা

হরি বলে ডাক মন রসনা

  • Sub Title: ঐ নাম করলে স্মরণ হয় নিবারণ এ ভব যন্ত্রণা চি
বাহির হলেম আমি আপন ভিতর হতে
বাহির হলেম আমি আপন ভিতর হতে

বাহির হলেম আমি আপন ভিতর হতে

  • Sub Title: নীল আকাশে পাড়ি দেব খ্যাপা হাওয়ার স্রোতে
মন র’লো সেই রিপুর বশে রাত্রিদিনে
মন র’লো সেই রিপুর বশে রাত্রিদিনে

মন র’লো সেই রিপুর বশে রাত্রিদিনে

  • Sub Title: মনের গেল না স্বভাব, কিসে মেলে ভাব সাধুর সনে
আইন সত্য মানুষ বর্ত্ত কর এই বেলা
আইন সত্য মানুষ বর্ত্ত কর এই বেলা

আইন সত্য মানুষ বর্ত্ত কর এই বেলা

  • Sub Title: ক্রমে ক্রমে হৃদ্‌-কমলে খেলবে নুরের খেলা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন