“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

লায়লি! লায়লি! ভাঙিয়ো না ধ্যান
লায়লি! লায়লি! ভাঙিয়ো না ধ্যান
  • Sub Title: মজনুঁর এ মিনতি

লায়লি! লায়লি! ভাঙিয়ো না ধ্যান
মজনুঁর এ মিনতি।
লায়লি কোথায়? আমি শুধু দেখি

লা-এলার জ্যোতি।।

পাথর খুঁজিয়া ফিরিয়াছি প্রিয়া
প্রেম-দরিয়ার কূলে,
খোদার প্রেমের পরশ-মানিক
পেলাম কখন ভুলে।

সে মানিক যদি দেখ একবার
মজনুঁরে তুমি চাহিবে না আর,
জুলেখা ইয়সুফ লাজ মানে হেরি
তাহার খুবসুরতি।।

মজনুঁরে যে লায়লি ভোলায়
সে যে কত সুন্দর
বুঝিবে লায়লী যদি তুমি তারে
নেহার এক নজর।
সাধ মিটিবে না হেথা ভালোবেসে,
চল চল প্রিয়া লা এলা’র দেশে
নিত্য মিলনে ভুলিব আমরা
এই বিরহের ক্ষতি।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

শুকনো পাতা কে যে ছড়ায় ওই দূরে
শুকনো পাতা কে যে ছড়ায় ওই দূরে

শুকনো পাতা কে যে ছড়ায় ওই দূরে

  • Sub Title: ঘর-ছাড়া ওই কে বৈরাগী জানি না যে কাহার লাগি
রস ছাড়া রসিক মিলে না
রস ছাড়া রসিক মিলে না

রস ছাড়া রসিক মিলে না

  • Sub Title: রসিক চাইয়া ডুবল রাধার মন
চাঁদ-চকোরে রঙমহলে থেকে ঝলক দিচ্ছে সদাই
চাঁদ-চকোরে রঙমহলে থেকে ঝলক দিচ্ছে সদাই

চাঁদ-চকোরে রঙমহলে থেকে ঝলক দিচ্ছে সদাই

  • Sub Title: দেখলে সেহি চান সফল হয় নয়ন আত্মতত্ত্ব ধুঁড়ে দেখ হৃদয়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন