“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

তোরা যা লো সখি মথুরাতে
তোরা যা লো সখি মথুরাতে
  • Sub Title: দেখে আয় কেমন আছে শ্যাম

তোরা যা লো সখি মথুরাতে
দেখে আয় কেমন আছে শ্যাম।
তোরা কুবুজা-সখার কাছে

নিস নে লো নিস নে রাধা নাম।।

তাদের রাধার কথা
স্মরণ করায়ে দিয়ে দিস নে লাজ দিস নে ব্যথা।
বড়ো বাজ্‌বে ব্যথা,
মোর শ্যাম যদি লো পায় ব্যথা তার দ্বিগুন ব্যথা বাজবে বুকে
সে অভাগিনি রাধায় ভুলে যে দেশে হোক আছে সুখে।।

সখি গো-
দেখে তোরে বিন্দে লো, বৃন্দাবনের কথা
গোবিন্দ শুধায় সে যদি,
(সখি লো),
বলিস- হে মাধব, মাধবী-কুঞ্জ তব ভেঙে গেছে
শুকায়েছে যমুনা নদী
(সখি হে)।
যমুনা শুকাইয়া শ্যাম তব শোকে হে,
লভিয়াছে আশ্রয় শ্রীরাধার চোখে হে।
ব্রজে বাজে নাকো বেণু, চরে নাকো ধেনু,
ফুল-দোল-রাস বন্ধ,
আর ময়ূর নাচে না তমাল-চূড়ায়,
কেঁদে লুটায় যশোদা-নন্দ।
বলিস্‌- তুমি আসার সাথে শ্যাম
পুড়ে গেছে ব্রজধাম।
গেছে জ্বলিয়া পুড়িয়া
গেছে গোকুলের খেলাঘর অকূলে ভাসিয়া।
বলিস্‌- কী হবে শুনে সে কথা
তুমি রাখাল নও তো আর,
এখন তুমি রাজাধিরাজ, এখন তুমি কুবুজার।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

মন তুমি সেই ভাবনা কর
মন তুমি সেই ভাবনা কর

মন তুমি সেই ভাবনা কর

  • Sub Title: ভাঙ্গব না তোর ঘুমের ঘোর
কেনে ভাবে আইলাম রে
কেনে ভাবে আইলাম রে

কেনে ভাবে আইলাম রে

  • Sub Title: রঙ্গে আইলাম রঙ্গে গেলাম রঙ্গে ভুইলা রইলাম
বন্ধু আমার হৃদয় রতন
বন্ধু আমার হৃদয় রতন

বন্ধু আমার হৃদয় রতন

  • Sub Title: করছি আশা অন্তিম কালে করিও পূরণ
 মানবদেহের ভাব জেনে কর সাধনা
মানবদেহের ভাব জেনে কর সাধনা

মানবদেহের ভাব জেনে কর সাধনা

  • Sub Title: দেল কোরান না পড়িলে আয়াত কোরান পড়লে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন