“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দেখবি বল কারে ?
দেখবি বল কারে ?

সকল গোল-মাল মিটে যাবে তারে দেখলে

সকল গোল-মাল মিটে যাবে তারে দেখলে
সু-নজরে দেখবি বল কারে মন তুই দেখবি বল কারে।।

যদি দেখিবা তার রং চুরত অবিকল সে তোমার মত
তোমার সাথে আবিরত সে চলা-ফিরা করে
ইচ্ছা-জ্ঞান তোমাকে দিয়া সে অটল হইয়া পরে
ফুটবলের আকারে আছে চতুর দিকে বেদায় তারে ।।

স্রষ্টায় তোমার করে সৃষ্টি তোমার হাতে দিল লিস্টি
মিলাইয়া দেখ কুষ্ঠি কোন জনায় কি করে
না জানিয়া না শুনিয়া যে দোষী বলে তারে
দেখ সেই পাপিষ্ঠ রাস্তা ব্রষ্ট পরিবে সৃষ্টির বাহিরে ।।

ইচ্ছা-জ্ঞান দুইটি প্লিয়ার অন্যান্য কে করে হায়ার
খেলাতে করেছে এন্টার অতি জুড়ে যারে
স-চৈতন্য রেফারি হইয়া অফসাইড ফাউল ধরে
খেলায় কেবা হারে কেবা জিতে তার বিচার মিটারেই করে ।।

বাউল কবি রশিদ বলে দেখতে যদি চাও তারে
স্নিগ্ধ জলে সুদ্ধ হইয়া লওগা আগে স্নান করে
দর্পণেতে নেহার কর দেখবি কোন জন তাতে নরে-চরে
দেখবি বল কারে মন তুই দেখবি বল কারে।।

কথাঃ- বাউল কবি রশিদ উদ্দিন
শিল্পীঃ- বাউল সুনিল কর্মকার

Comments

বিজ্ঞাপন দিন

বাউল গান এর নতুন প্রবন্ধ

চাঁদের মতো নীরবে এসো প্রিয়
চাঁদের মতো নীরবে এসো প্রিয়

চাঁদের মতো নীরবে এসো প্রিয়

  • Sub Title: ঘুম হয়ে পরশ দিও হে প্রিয় নয়ন-পাতে॥
আমি কি হেরিলাম গো সুরধানীর ঘাটে
আমি কি হেরিলাম গো সুরধানীর ঘাটে

আমি কি হেরিলাম গো সুরধানীর ঘাটে

  • Sub Title: সখী গো কি দিব রূপের তুলনা গৌরার বরণখানা
দয়াল হরি তুমি বিনে জীবের দুক
দয়াল হরি তুমি বিনে জীবের দুক

দয়াল হরি তুমি বিনে জীবের দুক

  • Sub Title: হরি দীনবন্ধু কৃপা সিন্ধু বিন্দু দানে কি শুকাবে চি
ফিরায়ো না মুখখানি
ফিরায়ো না মুখখানি

ফিরায়ো না মুখখানি

  • Sub Title: ফিরায়ো না মুখখানি রানী ওগো রানী
চাইয়া দেখরে কি আনন্দ অইতেছে
চাইয়া দেখরে কি আনন্দ অইতেছে

চাইয়া দেখরে কি আনন্দ অইতেছে

  • Sub Title: বালবৃদ্ধ যুবানারী তারা মধ্যে হরিগুণ গান গায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন