পিতার দুয়ারে দাঁড়াইয়া সবে ভুলে যাও অভিমান।
এসো, ভাই, এসো প্রাণে প্রাণে আজি রেখো না রে ব্যবধান।।
সংসারের ধুলা ধুয়ে ফেলে এসো, মুখে লয়ে এসো হাসি।হৃদয়ের থালে লয়ে এসো, ভাই, প্রেমফুল রাশি রাশি।।
নীরস হৃদয়ে আপনা লইয়ে রহিলে তাঁহারে ভুলে-
অনাথ জনের মুখপানে, আহা, চাহিলে না মুখ তুলে!
কঠোর আঘাতে ব্যথা পেলে কত, ব্যথিলে পরের প্রাণ-
তুচ্ছ কথা নিয়ে বিবাদে মাতিয়ে দিবা হল অবসান।।
তাঁর কাছে এসে তবুও কি আজি আপনারে ভুলিবে না।
হৃদয়মাঝারে ডেকে নিতে তাঁরে হৃদয় কি খুলিবে না।
লইব বাঁটিয়া সকলে মিলিয়া প্রেমের অমৃত তাঁরি-
পিতার অসীম ধনরতনের সকলেই অধিকারী।।
পিতার দুয়ারে দাঁড়াইয়া সবে ভুলে যাও অভিমান
- Sub Title: এসো ভাই এসো প্রাণে প্রাণে আজি রেখো না রে ব্যবধান
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 8
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
আকাশ আর এই মাটি ওই দূরে যেথায় মেশে
- Sub Title: চলো সেথা যাই ওগো কোনো বাধা নাই
আমি কার ছায়ায় দাঁড়াই বলো
- Sub Title: হায়রে বিধি মোর কপালে কি ইহাই ছিলো
যাব না আর জলে সই গো
- Sub Title: জলের ঘাটে শ্যাম নটাবর দেখছি কদম তলে
দেখ না রে ভাব না রে ভাবের কীর্তি
- Sub Title: জলের ভিতরে রে জুলছে বাতি।।(1)
আমরা মিলেছি আজ মায়ের ডাকে
- Sub Title: ঘরের হয়ে পরের মতন ভাই ছেড়ে ভাই ক’দিন থাকে?
সহে না মোর প্রাণে গো
- Sub Title: কালো বিষের প্রেম যাতনা
রসিকে আমারে পাইয়া গো ডাকাতি করিল
- Sub Title: বস্ত্ৰ থইয়া কলসী লইয়া নামিলাম গঙ্গার জলে
নব নব পল্লবরাজি
- Sub Title: সব বন উপবনে উঠে বিকশিয়া
দেখবি যদি সোনার মানুষ দেখে যারে মন পাগলা
- Sub Title: অষ্টাঙ্গ গোলাপি বর্ণ পূর্ণ কায়া ষোল কলা
সখী বল কি উপায় প্ৰাণ প্রিয়ে বিনে হিয়া
- Sub Title: কামশেল হানিয়া বুকে লুকি দিয়া যায়
আমি তোমায় ডাকি গুরু হে গুরু
- Sub Title: ডাক দিলে ডাক শুনো না
তোরা বসে গাঁথিস মালা, তার গলায় পরে
- Sub Title: কখন যে শুকায়ে যায় ফেলে দেয় রে অনাদরে
বাংলা
English 
Comments