আমি কি তোমার গোলাম নই
হলে কেন এই জগতে এত জ্বালা সই ॥তুমি ভবের হর্তা কর্তা
তোমার হাতে সব ক্ষমতা ।
আর কত সহিব দুঃখ তোমার ছাবাল হই ॥যে তোমায় বাবা বলিল ।
পৈত্রিক ধনের অংশ পেল
অকর্ম এ পুত্র তোমার অংশ পেলাম কই ॥তুমি পিতা ছত্রধারী
আমি পুত্র দীন ভিখারী
শরমে মরমে মরি দুঃখ কারে কই ॥সবে ধন রত্ন হাতে
আসে তোমায় সেবা দিতে
আমি আসি শুন্য হাতে খালি উদর লই ॥আমি কি তা সইতে পারি
দোহাই মওলা মাইজভাণ্ডারী
করিমেরে কৃপা কর রহিম রহমান হই ॥
লেখকঃ বজলুল করিম মন্দাকিনী
বাংলা
English
