“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কবিয়াল রমেশ শীল
  • Sub Title: ঔরছ মেলা প্রেমের খেলা দেখবি আশেকের গোলজার

আয়রে আয় রহমান মন্জিল মাইজভাণ্ডার,
ঔরছ মেলা প্রেমের খেলা দেখবি আশেকের গোলজার।

দুই দিকে দুই রওজা বাত্তি জ্বলে অনিবার,
হালকা তালে আশেক নাচে আল্লাহু জিকির সার,
উট, গরু, গয়াল, মৈষ সংখ্যা নাই ছাগল, ভেড়ার।

মাঝে মাঝে নলকূপ আছে পিপাসী লোক পানি খায়।
কেহ ছিটে আতর গোলাপ বাবাজানের হুজুরায়,
বাবা জানের পশ্চিম পার্শ্বে রোয়াজা শাহাজাহাদার।

কেহ রান্ধে কেহ খাবায় খেদমতে আছে মশগুল,
নানা রকম বাদ্য বাজে হক ভাণ্ডারী শব্দ মূল,
হিন্দু, মুসলিম, খৃষ্টান, বৌদ্ধ মিলন কেন্দ্র প্রেম দরবার।

রমেশ বলে হুকুম মতে দুই একবার দরবারে যাই,
খেদমতে হাজির হতে এই পোড়া কপালে নাই,
দয়া করে বাবায় যদি খেদমতে রাখে এইবার।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

অহে প্রাণেশ্বর প্রাণাসনে করহ

  • Sub Title: তুমি বিনে প্রাণাসন সদা আমার তমময়
রাধারমণ দত্ত

যাও রে ভ্রমর পুষ্পবনে পুষ্প আন গিয়া

  • Sub Title: আজ রাতে আসবে কুঞ্জে বন্ধুশ্যাম কালিয়া
কবিয়াল রমেশ শীল

মন ছেড়ে দে খুটি নাটি

  • Sub Title: ভাব মাওলা ধনের কদম দুটি
রাধারমণ দত্ত

শ্যামের মোহন রূপ গো সই ভুলিতে পারি না

  • Sub Title: মোহন বাঁশির জ্বালায় আমার প্রাণ বাঁচে না
মাইজভাণ্ডারী গান

পাই যদি প্রাণপতি

  • Sub Title: প্রাণ সমর্পিয়ে তাঁনে প্রাণ স্থানে বসাইব
রাধারমণ দত্ত

জলের ঘাটেতে বসি ঠার দিয়া কুল মজাইছে

  • Sub Title: ওগো একূল ওকূল দুকূল গেল
রাধারমণ দত্ত

পিরিত করি হিয়ার মাঝে গো

  • Sub Title: শুনিছ কি গো প্ৰাণ সজনী ধু
মাইজভাণ্ডারী গান

মোস্তফা আগেয়ে ইনকিলাব আগেইয়্যা

  • Sub Title: ক্বল কারো কো বিতর জে খেতাব আগাইয়্যা (ঐ)

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন