প্রেমবাগানে সই
ফুল ফুটিল
দেখিলে বাগান
উড়িয়া যায় প্রাণ
পাইয়া ফুলের ঘ্রাণ
ভ্রমরা আসিল।।ফুলের গাছ কী চমৎকার
দেখিতে বাহার
নিচের দিকে
ফুল ফুটিয়া রইল
শিকড় আকাশে
ডাল রইয়াছে নিচে
তিনটা ডালে ছয়টা পাতা
যোগ ধরিল।।ফুল ধরে যতটা
তাতে নাই বোঁটা
অনুরাগের বাতাস লেগে
ফুল ঝরিল
ফুল ফুটে ফুটিয়া
যায় যে ঝরিয়া
আবার ফুটিয়া
ফুল ছলনায় লুকাইল।।যদি ফুল তুলিতে চাও
ধরো পিরের পাও
সন্ধান করিয়া
ফুল তুলিতে হলো
সে ফুলেরই মধু খায়
ফকির সাধু
অপ্রেমিক গিয়া কাছে
প্রাণ হারাইল।।ফুলে তিন মহাজন
না যায় চিনন
সাপিনী কাছে নিয়া
বসিয়া রইল
মুর্শিদ যার ভরসা
বলে দুর্বিন শাহ
সে হাতে
কৌশলে ফুল তুলিল।।
প্রেমবাগানে সই
- Sub Title: ফুল ফুটিল
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 82
বাউল গান এর নতুন প্রবন্ধ
এই যে দেহতরী কে করিল সুগঠন
- Sub Title: মেস্তরিরে চিনিলায় নারে মন
প্রিয়া বিনে করি কি উপায়
- Sub Title: তিলে না দেখিলে ছটফটে প্রাণ যায় রে
সখী চল গো সুরধনী জলের ছলে দেখিয়া আসি
- Sub Title: কদমতলে বসি কৃষ্ণ বাজায় মোহিনী
বন্ধুগণ আশেকদের ছেমা পরম ধন
- Sub Title: ছেমা বিনে কোনদিনে হয়না মারফত সাধন
পাগল রে তরাইও নিজে নিজে
- Sub Title: তোমার পাগল হাসন রাজায় না বুঝে
অটোমেটিক কলের মেশিন
- Sub Title: এই দেহ সবার
মন বেটা তুই কোন সাধনে
- Sub Title: প্রেমের অর্থ না বুঝিয়ে কামুক হয়ে দিন কাটালি
যার কূল নিলে কূল পাইতে পারি আমি
- Sub Title: গেলাম কৈ ধু
হাসন রাজা ভাবিয়া দেখো মনে
- Sub Title: এ ভবে আসিলায় ওরে তুমি কেনে?
আপনা প্রেমে আপে মজি আপে
- Sub Title: আপনা বিরহে আপে হারি, আপে ঘুইরাছি
ঐ ছিল কর্মের লেখা রে জোখা
- Sub Title: প্ৰেমময়ী মরণ আমার জীবনে আর কি হবে দেখা
ওরে মেলা দিতে জ্বালা কার মন্ত্রণা পাইলে
- Sub Title: এই দেশে কেন বা তুই আইলে
বাংলা
English 