ওমা কালী, কালী গো, এতনি ভঙ্গিমা জান
রঙ্গ ঢঙ্গ কর তুমি যা ইচ্ছা হয় মন ॥মাগো স্বামীর বুকে পা দেও মা ক্রোদ্ধ হইলে রণ
কৃষ্ণরূপে প্রেমভাবে, মামীর বসন টান ।আদ্যা শক্তি হইয়া মাগো, পুত্রে লইলায় বর
শতবার মারিয়া মাগো, কর পুত্রের ঘর ॥কখন কালী, কখন রাধা, কখন গো তারিণী
জ্ঞান চক্ষে চাইয়া দেখি, মা মোর পরাণী ।কালীরূপ ধরিয়া মাগো, অসুর কইলায় নাশ
রামরূপে রাক্ষসগণ করিলায় বিনাশ ॥তুমি বাড়ি, তুমি ঘর মা, তুমিই সংসার
তুমি বিনে অন্য জনা কেহই নাই যে আর ।নানা সময় নানারূপে, অবতার হইয়া
ভক্ত বাঞ্ছা পূর্ণ কর দুষ্টকে মারিয়া ॥হাসন রাজা কালীভক্ত, কালী পদ সার
কে বুঝিতে পারে মায়ের, অন্তরের ব্যাপার ॥সুর সংগ্রহ: (সামারীন দেওয়ান ও রাখাল চক্রবর্তী)
ওমা কালী, কালী গো, এতনি ভঙ্গিমা জান
- Sub Title: রঙ্গ ঢঙ্গ কর তুমি যা ইচ্ছা হয় মন
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আঞ্চলিক সঙ্গীত
- Hits: 32
বাউল গান এর নতুন প্রবন্ধ
নাইওরি নাইওর হল শেষ
- Sub Title: এইবার চল নিজের দেশ
ভব পিরিতে মন মৈজ না
- Sub Title: বেশ্যার পিরিতি কভু থাকে না
মধুর মধুর অতি সুমধুর মোহন মুরলী বাজে
- Sub Title: দেয় করতালি ব্রজের নাগরী মঙ্গল আরতি মাঝে ধু
সংবাদখান লই যারে মোর
- Sub Title: সবিনয় ভূমি চুমি বন্ধুর শ্রীচরণ
অউত যারায় গিয়া- বন্ধুরে
- Sub Title: আরে সত্যি করি কও রে বন্ধু; আইবায় নি ফিরিয়া রে
হরি বল রে সুজন নাইয়া
- Sub Title: কাঁচা ডালে ধরছে মধু শুকনা ডালে ফল
কন্যা মনান্তরে শুনি এসব বিনয়
- Sub Title: বলিতে লাগিল তারে হৈয়ে সদয়
শ্যাম না কি বাজায় মোহন বাঁশি গো সখী
- Sub Title: ঐ শোনা যায় কদমতলায় সখী ধু
এগো সই প্ৰাণ কান্দে যার লাগিয়া
- Sub Title: অকূলে ভাসাইলা মোরে কি দোষ জানিয়া
মইতো আপনা পিতামকা যোগীন
- Sub Title: আপে ভুলে ভাবমেঁ বৈরাগীন বনি হোঁ
প্রাণ বাঁচে না, কী যন্ত্রণা
- Sub Title: কারে বা জানাই
বাংলা
English 