প্ৰেম করি মইলাম গো সই বিচ্ছেদের জ্বালায়
সর্ব ঘটে রাজে কালা বাদী কেবল আমার দায়।।
বুঝিতে না পারি তার রীতি নীতি ধারাপ্ৰেমফাসি গলায় দিয়া আলগা থাকি মারিলায়৷
আমি তো অবলা নারী কত জ্বালা সইতে পারি
প্ৰেম জ্বালায় জ্বলিয়া মরি অন্তর কালো তার দায়৷
কত আর জ্বালাইবে মোরে ভস্ম হইলাম জ্বলে পুড়ে
কি লাভ মোরে ভস্ময় করে নামেতে কলঙ্ক লাগায়৷
সবে জানে দয়াল তুমি কী দোষ করিলাম আমি
তবে কেন সোনা বন্ধু অভাগীরে জ্বালায়৷
চিরজীবী তুমি কালা গলে পরছি তোর প্ৰেমমালা
জ্বালা সইয়া জীবন গেলো আর কতকাল জ্বালাইবায়৷
জীবনে মরণে তুমি পিছা না ছাড়িমু আমি
দেখি তোমায় পাই নি নামী আমি কালিয়া বন্ধু শ্যামরায়৷
ভাবিয়া রাধারমণ বলে জীবন গেল প্ৰেম জ্বালায়
জিতে না পাইছি যদি মইলে পাইমু শ্যামরায়।।
প্ৰেম করি মইলাম গো সই বিচ্ছেদের জ্বালায়
- Sub Title: সর্ব ঘটে রাজে কালা বাদী কেবল আমার দায়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 10
বাউল গান এর নতুন প্রবন্ধ
জন্ম নিলা নুরের নবি
- Sub Title: আল্লার হাবিব নুরের ছবি
ভোরের হাওয়া এলে
- Sub Title: চুম হেনে নয়ন-পাতে
নবী একি আইন করলেন জারী
- Sub Title: পাছে মারা যায় আইন তাই ভেবে মরি
কোন দেশে যাই বলো
- Sub Title: সুখের আশায় দুঃখের বুঝা
মন দুঃখে বাঁচি না সদাই
- Sub Title: সাড়ে তিন কাঠা জমির প্রমাণ তাই
দুলে চরাচর হিন্দোল-দোলে
- Sub Title: বিশ্বরমা দোলে বিশ্বপতি কোলে
কাছে ছিলে দূরে গেলে- দূর হতে এসো কাছে
- Sub Title: ভুবন ভ্রমিলে তুমি- সে এখনো বসে আছে
আমরা ভুলব না
- Sub Title: বাংলাদেশের হত্যা নমুনা
গোষ্ঠে আর যাব না মাগো
- Sub Title: বলাই দাদার দয়া নাই প্রাণে
কে যাও রে সোনার মদিনায়
- Sub Title: কই বিনয় করিয়া কাঙাল জানিয়া
ক্ষ্যাপা না জেনে তোর আপন খবর
- Sub Title: যাবি কোথায়
বাংলা
English 
Comments