“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দোজাহানের কর্তা যিনি নুর নবি আমার
দোজাহানের কর্তা যিনি নুর নবি আমার
  • Sub Title: আদি যুগে এশকে ভাগে নুরেতে সৃজন যাহার

দোজাহানের কর্তা যিনি নুর নবি আমার
আদি যুগে এশকে ভাগে নুরেতে সৃজন যাহার।।

সেই নুর খোদায় করিয়া সৃজন
দশটা অংশ বানায় শেষে
সাঁই নিরঞ্জন
আরশ-কুরশি-লওহ-কলম
চতুরাংশে হয় তৈয়ার।।

চন্দ্র-সূর্য, বেহেস্ত-দোজখ হয়
আকাশ-পাতাল-হুর-পরি
ফেরেস্তা যত রয়
বেদ-বেদান্ত মতে কয়
সকলেই নুরের সঞ্চার।।

একটা অংশে বানাইলেন ময়ূর
লা ইলাহার জিকির দিলেন
খোরাক সেই রুহু
সেদরাতুল একিনের উপর
ময়ূরটা বসায় সেবার।।

শানে বরজক আয়না বানাইয়া
ময়ূরের সামনে যখন
দিলেন ধরিয়া
আয়নাতে সুরতে দেখিয়া
করে সেজদা পঞ্চবার।।

সেইজন্য ভাই এই জগতে
পাঁচ অক্ত নামাজ নাজিল
করলেন কুদরতে
দুর্বিন শাহ কয় কাতরেতে
কে বুঝে লীলা তাহার।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

নাগর জিজ্ঞাসি তোমারে
নাগর জিজ্ঞাসি তোমারে

নাগর জিজ্ঞাসি তোমারে

  • Sub Title: কহ তোমার মানের কথা ভালবাসো করে
ডুবু ডুবু ধর্ম-তরী ফাট্ল মাইন
ডুবু ডুবু ধর্ম-তরী ফাট্ল মাইন

ডুবু ডুবু ধর্ম-তরী ফাট্ল মাইন

  • Sub Title: সামাল সামাল পড়ল সাড়া ব-মাল মেয়ে মর্দার

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন