“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কৃষ্ণ নামে আমার মন কেন মজেনা
কৃষ্ণ নামে আমার মন কেন মজেনা
  • Sub Title: স্বভাব দোষ আর গেল না ধু

কৃষ্ণ নামে আমার মন কেন মজেনা
স্বভাব দোষ আর গেল না।। ধু।।
নিষেধ বাধা নাহি মানে প্রবল হইল ছয়জনা।। চি।।

ছয় দিকে ছয় জনায় টানে নিষেধ মানে না।।
আমায় অকূলে ডুবাইয়ে মোরল কূলকিনারা পাইলাম না।। ১।।
হরেকৃষ্ণ হরেকৃষ্ণ করা উপাসনা৷
হরেকৃষ্ণ নাম লইলে ভবা যন্ত্রণা রবে না।। ২।।
ভাইবে রাধারমণ বলে শুন রে আমার মনা
গুরুর পদে না হইল রতি রইলাম কেন, মরলাম না।। ৩।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আগে মন সাজো প্রকৃতি
আগে মন সাজো প্রকৃতি

আগে মন সাজো প্রকৃতি

  • Sub Title: প্রকৃতির স্বভাব ধরো সাধন করো
হম সখি দারিদ নারী
হম সখি দারিদ নারী

হম সখি দারিদ নারী

  • Sub Title: জনম অবধি হম পীরিতি করনু
হেমন্তে কোন্ বসন্তেরই বাণী পূর্ণশশী
হেমন্তে কোন্ বসন্তেরই বাণী পূর্ণশশী

হেমন্তে কোন্ বসন্তেরই বাণী পূর্ণশশী

  • Sub Title: বকুল ডালের আগায় জ্যোৎস্না যেন ফুলের স্বপন লাগায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন