বন্ধের লাগি কান্দে আমার মন কান্দি কান্দি জীবন গেল
পাইলাম না তোমার চরণ।। ধু।।
কত কষ্ট কইলাম আমি চক্ষে চাইয়া দেখলায় তুমিদয়া মায়া তোমার নাই
আমি ঘুরি পাগলের মতন
তুমি তো বলিয়াছিলে না ছাড়িবে কোন কালে
তবে এত কষ্ট কেন দিলে তোমার দুক্ষে যায় জীবন
তোমার দুক্ষে আমি দুক্ষী তোমার সুখে আমি সুখী
এখন দেখি সব ফাকি ফিরিয়া না চাও এখন
ভাবিয়া রাধারমণ বলে সব খুয়াইলাম ভব জঞ্জালে
কি গতি মোর পরকালে সদায় ঝুরে দুই নয়ন।।
বন্ধের লাগি কান্দে আমার মন
- Sub Title: পাইলাম না তোমার চরণ ধু
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 16
বাউল গান এর নতুন প্রবন্ধ
হায় গৌরচান্দ গো গেলো কুলমান
- Sub Title: জল আনিতে ও সজনী গিয়াছিলাম সুরধনী গো
সাধন বিফল বরজখ বিনে
- Sub Title: এখানে সেখানে বরজখ মূল ঠিকানা
আসবে শ্যাম কালিয়া কুঞ্জ সাজাও গিয়া
- Sub Title: এগো কেন গো রাই কানতে আছ পাগলিনী হইয়া
আমার হয় না রে সে মনের মত মন
- Sub Title: আমি জানবো কি সে রাগের কারণ
তোরা দেখে যা গো নাগরী গৌর প্রেমের ঢেউ
- Sub Title: রসের মুরতি গৌর নইদায় আসিয়াছে ধু
প্রাণবন্ধু এলো না, বসন্ত গেল না
- Sub Title: কার মুখ চাইয়া থাকি বলো
নবী একি আইন করলেন জারী
- Sub Title: পাছে মারা যায় আইন তাই ভেবে মরি
শ্যাম রূপ হেরিয়া গো, ওগো প্ৰাণে না মানিয়া ঝুরিয়া
- Sub Title: কেন গৃহের বাইর হইলাম নিষেধ না মানিয়া গো
বাঁকির কাগজ মন তোর গেল হুজুরে
- Sub Title: কোনদিন যেন আসবে শমন সুখের অন্ত:পুরে
শোনো গো ললিতা সখি
- Sub Title: তারে দিও আনিয়া
ওরে প্রজাপতি, মায়া দিয়ে কে যে পরশ করল তোরে
- Sub Title: অস্তরবির তুলিখানি চুরি ক’রে
বাংলা
English 
Comments