আর বন্ধু নি আমার-
রে নিদায়-পাষাণ বন্ধরে।।
তুমি যদি হাওরে আমার,সত্য কথা কও সারাসার৷
ওয়রে, তোমার লাগি, কতই কইলাম-আর রে।।
বন্ধু যদি যাও রে ছাড়ি-
গলে দিমু কাটালি ছুরি৷
ওয়রে তোমার লাগি-
ত্যজিতাম পরান রে।।
আর চুয়া চন্দন থইছি আমি
কটরায়-কটয়ায় ভরি
ওরে, দেখলে চন্দন উঠে কান্দন-
কার অঙ্গে ছিটাই রে।।
আর কেওয়া পুষ্প, ফুল মালতী-
আমি বিনা সুতায় মালা গাঁথি৷
ওয়রে দেখলা মালা উঠে জ্বালা
কার গলে পরই রে।।
আর ভাইবে রাধারমণ বলে,
প্ৰেমানলে অঙ্গ জ্বলে:
ও তার নয়ন জলে বক্ষ যায়-ভাসিয়া রে৷
আর বন্ধু নি আমার
- Sub Title: রে নিদায়-পাষাণ বন্ধরে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 65
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমি কারে বা দেখাব মনের দুঃখ গো হৃদয় চিরিয়া
- Sub Title: আমার সোনার অঙ্গ মলিন হইল ভাবিয়া চিন্তিয়া
হত মূর্খ নষ্ট দেহ না চিনিলি
- Sub Title: হস্ত পদ আছে মাত্র দিন কাটায় পশু আকারে
গউর এসো আমার আসরে
- Sub Title: বিনয় করি ডাকি গৌর তোমারে
দিন কাটালেম হেলে ঢেলে
- Sub Title: (অমন) সাধন ভজন করবিনা গো মজিয়ে রলি ধূলা খেলে
সখী করি কি উপায় শ্ৰীনন্দের নন্দন কানু রহিল কোথায়
- Sub Title: আমায় ত্যেজিয়া বন্ধু রহিল কোথায়
চন্দ্রার কুঞ্জে বৃন্দাদূতী শ্যামচাঁদ তাল্লাসে যায়
- Sub Title: বইলা দেগো চন্দ্রাবলী রাধার বন্ধু পাই কোথায়
পাকে গাউছে ভাণ্ডারী সুলতান মওলানা
- Sub Title: খালেক মালেক তুমি রহিম রব্বানা
ফরজন্দে আদম খলিফা উত্তম
- Sub Title: ইনছান আকারে ভব মাঝারে ওহি হায় লা এলাহা ইল্লাল্লা
মনের দুঃখ কার কাছে জানাই মনে ভাবি তাই
- Sub Title: দুঃখে আমার জীবন গড়া তবু দুঃখরে ডরাই
বন্ধু তো আইল না গো সখি
- Sub Title: দিয়া গেল ফাঁকি
সোনা বন্ধে মোরে করিল উদাসী
- Sub Title: মনপ্রাণ কাড়িয়া নিল বন্ধে
দয়াময় নামটি তোমার গিয়াছে জানা
- Sub Title: গরিব যারা হয় তারা কি তোমার নয়
বাংলা
English 