“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

তুমি আমার কুদ্‌রতে কামাল
তুমি আমার কুদ্‌রতে কামাল
  • Sub Title: তুমি আমার মূল দেবতা

তুমি আমার কুদ্‌রতে কামাল
তুমি আমার মূল দেবতা
তুমি আমার যুল-জালাল।।

তুমি আমার কৃষ্ণ-কালী
করিম-রহিম তোমায় বলি রে
তুমি রাসুল-হজরত আলি
তুমি ব্রহ্মা-বিষ্ণু-কাল।।

তুমি সীতা-রাম-লক্ষণ
তুমি ফাতেমা-হাসন-হুসন রে
তুমি চন্দ্র-সূর্য-আবরণ
তুমি মোর আকাশ-পাতাল।।

জগাই-মাধাই তোমায় জানি
তুমি গৌরাচাঁদ-গুণমণি রে
তুমি আবদুল কাদের জিলানি
মইনউদ্দিন আর শাহজালাল।।

তুমি আমার জন্মদাতা
তুমি আমার মাতা-পিতা
রে তুমি স্ত্রী-পুত্র-লতা-ভ্রাতা
বলে দুর্বিন শাহ কাঙাল।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কত সে জনম কত সে লোক
কত সে জনম কত সে লোক

কত সে জনম কত সে লোক

  • Sub Title: পার হয়ে এলে হে প্রিয় মোর
ভবনদীর ঢেউ দেখিয়া
ভবনদীর ঢেউ দেখিয়া

ভবনদীর ঢেউ দেখিয়া

  • Sub Title: ভবনদীর ঢেউ দেখিয়া ও গুরু প্ৰাণ ওঠে কান্দিয়া চি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন