“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

রাই কেন তুই হইলে এমন
রাই কেন তুই হইলে এমন
  • Sub Title: দিয়া মুখের হাসি আমায় ভালোবাসি

রাই কেন তুই হইলে এমন
দিয়া মুখের হাসি আমায় ভালোবাসি
ফিরাইয়া একবার দেখ নয়ন।।

বহুদিনের পরে দেখা ব্রজপুরে
আনন্দ বয় আজ হলো দরশন
বিধি ছিল বাদী এ জনম অবধি
কর্মের ফেরে নাকি হলো মিলন।।

কাছেতে বসিয়া মধুমুখে হাসিয়া
প্রেমের জ্বালা করো গো বারণ
বহুদিনের দুঃখী শুন বিধুমুখী
দিয়া সে আঁখি হলো জ্বালাতন।।

জ্বলে তব যাতনায় তমালেরই তলায়
কোকিলার স্বরে করি বাঁশিতে রোদন
সে দুঃখ মিটাব মিলন হলে তব
কাল কদম্ব কলি ফুটিবে এখন।।

নয়ন তুলিয়া নয়ন পানে চাহিয়া
মধুমাখা স্বরে করো আলাপন
শাশুড়ি ননদী এসে দেখে যদি
দুর্বিন শাহ বলে নষ্ট করিবে মিলন।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

গুরুধন ভবাৰ্ণবে আমার জাগা কৈ
গুরুধন ভবাৰ্ণবে আমার জাগা কৈ

গুরুধন ভবাৰ্ণবে আমার জাগা কৈ

  • Sub Title: নিজের জ্বালায় প্ৰাণ বাঁচেনা পরের জ্বালা কেমনে সই ধু
জেনে শুনে কর পিরিত
জেনে শুনে কর পিরিত

পিরিত

  • Sub Title: না জেনে মজো না পিরিতে
পাবি রে মন স্বরূপের দ্বারে
পাবি রে মন স্বরূপের দ্বারে

পাবি রে মন স্বরূপের দ্বারে

  • Sub Title: খুঁজে দেখ না রে মন বরজখ পরে নেহার করে
সখিরে পিরীত বুঝবে কে
সখিরে পিরীত বুঝবে কে

সখিরে পিরীত বুঝবে কে

  • Sub Title: অঁধার হৃদয়ক দুঃখ কাহিনী

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন