কামসাগরে অতি জোরে চলছে যৌবনধারা
কর্মদোষে নতুন বয়সে হলেম স্বামী হারা
দুঃখ বলি কার কাছে রে।।সতী নারীর পতি বিনা অসার জীবন
আহার নিদ্রা ত্যাজ্য করে সার হলো কান্দন।।শুকনা নদীর কিবা শোভা না থাকিলে জল
স্বামী হারা হলে নারী বাঁচিয়া কী ফল।।আগে যদি জানিতাম বন্ধু যাবে রে ছাড়িয়া
তবে কি আর সোনার যৌবন তারে দেই সঁপিয়া।।জল হারাইয়া শুকনায় পড়ে কান্দে যেন মীন
সেই ভাবে প্রাণবন্ধে ঘটাইল দুর্দিন।।বনপোড়া হরিণী কান্দে আশ্রয়হীন হইয়া
যেথা-সেথা শিকারিগণ ধরে জাল পাতিয়া।।সেইমতো মোর প্রাণবন্ধু সাজিয়া শিকারি
প্রেমজালে বন্দি মুই অবলা নারী।।মেঘ না পাইয়া পন্থে চাইয়া কান্দে চাতকিনী
বন্ধু বিনা দিবানিশি কান্দি অভাগিনী।।দুর্বিন শাহ কয় দরদি ভবে কী আর আছে
দুঃখের কথা বলবে যাইয়া প্রাণবন্ধুয়ার কাছে।।
কামসাগরে অতি জোরে চলছে যৌবনধারা
- Sub Title: কর্মদোষে নতুন বয়সে হলেম স্বামী হারা
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 34
বাউল গান এর নতুন প্রবন্ধ
দেখ রে আমার রসুল যার কাণ্ডারী এই ভবে
- Sub Title: কাণ্ডারী এই ভবে
কী কঠিন সে ভারতী না জানি
- Sub Title: কোন প্রাণে আজ পরালো কৌপনী
সই গো আমি রইলাম কার আশায়
- Sub Title: পাষাণে বান্ধিছে হিয়া দারুণ কালায়
কুলমান আর যায় না রাখা
- Sub Title: সখী গো- কোন বনে বাজায়লো বাঁশি গোপীর মন করে উদাসী-
গুরুর দয়া যারে হয় সেই জানে
- Sub Title: যে রূপে সাঁই বিরাজ করে দেহ ভুবনে
কালায় কি প্রেম শিখাইল গো
- Sub Title: ও সজনী
অকূল নদীর ঢেউ দেখে ডরাই
- Sub Title: অসময় ধরিলাম পাড়ি আকাশেতে বেলা নাই
কেরানি আর গরুর কাঁধ
- Sub Title: এই দুই-ই সমান দাদা
কেন রে বন্ধু
- Sub Title: আমায় যাও ছাড়িয়া
ওর মানের এ বাঁধ টুটবে না কি টুটবে না
- Sub Title: ওর মনের বেদন থাকবে মনে প্রাণের কথা ফুটবে না?
মিছা ভবের খেলায় রঙ্গ তামাশায়
- Sub Title: গেল রে মন ধু
জাগো, জাগো, খোলো গো আঁখি
- Sub Title: নিকুঞ্জ-ভবনে তব জাগিল পাখী
বাংলা
English 
Comments