“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

জানিয়া পার কর
জানিয়া পার কর
  • Sub Title: দয়াল গুরুজী-

জানিয়া পার কর
দয়াল গুরুজী-
মোরে কাঙ্গাল জানিয়া পার করো৷

দয়াল গুরুজী-
বানাইয়া রংমহল ঘর
অঙ্গে অঙ্গে জুড়া
নব কুঠার জ্বলছে বাত্তি
ষোল জন তার পারা৷

দয়াল গুরুজী-
লাভ করিতে আইলাম ভবে
লাইয়া সাধের ধন
পড়িয়া কামিনীর ফেরে
হারাইলাম রতন৷
দয়াল গুরুজী-
কত কত সাধু জনা
গাঙ্গে বাইয়া যায়
রঙ্গের নিশান পাল টাঙ্গাইয়া
প্রেমের বৈঠা বায়৷

দয়াল গুরুজী-
সৰ্প হইয়া দংশো বা গুরু
উঝা হইয়া ঝারো
মরিলে জিয়াইতে পারো
যদি দয়া ধরো-

দয়াল গুরুজী-
কহে হীন রাধারমণ
অঙ্গ ঝর ঝর
ভবাৰ্ণবে তরী বাইতে
কিঞ্চিত দয়া ধরো৷

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কুলমান আর যায় না রাখা
কুলমান আর যায় না রাখা

কুলমান আর যায় না রাখা

  • Sub Title: সখী গো- কোন বনে বাজায়লো বাঁশি গোপীর মন করে উদাসী-
আদরে বাজায়গো বাঁশি রসিক বন্ধুয়া
আদরে বাজায়গো বাঁশি রসিক বন্ধুয়া

আদরে বাজায়গো বাঁশি রসিক বন্ধুয়া

  • Sub Title: কাঙ্খের কলসী সোতে নিল থাকি কান শোনাইয়া ধু
নাও বানাইল নাও বানাইল রে
নাও বানাইল নাও বানাইল রে

নাও বানাইল নাও বানাইল রে

  • Sub Title: কোন মেস্তরি কোন সন্ধানে বানাইল নাও বুঝিতে না পারি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন